Dry Day: রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর। অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছেন সকলে। তার মধ্যেই যদি আপনার সাধের জিনিস কেড়ে নেওয়া হয় তবে কেমন হবে? প্রবল গরমে অনেকেরই পছন্দ ঠান্ডা পানীয়। কোলড্রিঙ্কস, শরবতের রমরমা বাজার চলে গরম জুড়ে। এই তীব্র গরমে অনেকেরই পছন্দ চিলড বিয়ার। তবে এই গরমে যদি মদের দোকান বন্ধ থাকে তবে কি হবে? আইস কিউব দিয়ে গলা ভেজানোর পরিকল্পনা থাকলে প্ল্যান ভেস্তে যাবে এখনই। সুরাপ্রেমীদের মাথায় হাত পড়বে। জানা গেছে বন্ধ থাকবে মদের দোকানগুলি (Dry Day) কেন?
লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র ৪৮ ঘন্টা। তারপরে এই শুরু হবে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। তাই তাপমাত্রার পারদ চড়তে শুরুর সাথে সাথেই রাজনৈতিক উত্তাপ ছড়াবে এলাকায়। আজ বুধবার প্রথম দফার ভোটগ্রহণ পর্বের প্রচার শেষ হবে। আর তার সাথে এই বন্ধ হয়ে যাবে মদের দোকানগুলির দরজা। এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের (Dry Day)। তবে কি সারা লোকসভা নির্বাচন জুড়ে বন্ধ থাকবে মদের দোকান? কি হবে মদের দোকানের ব্যবসার। তার থেকেও বেশি ভাবাচ্ছে কি হবে সুরা প্রেমীদের? এই গরমে গলায় ঢালতে পারবেন না মদ। লোকসভা নির্বাচনের জেরেই মদের ওপর কোপ পড়েছে। মোটেই পছন্দ করছেন না এই ব্যাপারটি।
যদি মদ খেতেই হয় তবে কিনে রাখুন আজ বিকেলেই। নয়তো মদের দোকান আর খোলা পাবেন না। দোকান বন্ধ থাকবে প্রথম দফার ভোট মেটা না পর্যন্ত। অর্থাৎ আজ বিকেল থেকেই ১৯ এপ্রিল পর্যন্ত মদের দোকানগুলি বন্ধ (Dry Day) থাকবে। তবে আশ্বাসের খবর এটাই যে মদের দোকান বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের রাজ্যগুলিতেই। আজ বুধবার ১৭ই এপ্রিল বিকেল পাঁচটার পর বন্ধ হয়ে যাবে সবকটি মদের দোকান। ১৭ই এপ্রিল পাঁচটা থেকে ১৯ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে দোকানগুলি। আর তাতেই বিরক্ত বোধ করছেন সুরাপ্রেমীরা।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে (Dry Day) কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।বাধ্যতামূলক হিসেবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে।
এবারের লোকসভা নির্বাচন হবে সাত দফায়। কোথায় কোথায় প্রথম দফার লোকসভা নির্বাচন হবে ?
প্রথম দফায় ভোট রয়েছে— অরুণাচলের (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড় (১), মধ্যপ্রদেশ (৬), মহারাষ্ট্র (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), জম্মু ও কাশ্মীরে (১), লাক্ষাদ্বীপ (১), পুদুচেরি (১), পশ্চিমবঙ্গে (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি)। আজ বিকেল থেকে এসব জায়গায় থাকবে ড্রাই ডে।
প্রত্যেক দফাতেই সেই সব রাজ্যের জন্য ড্রাইডে পালন করতে হবে। আগামী ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলবে ৪৭ দিন ধরে।





