ছোট্ট ছেলের ছবি পোস্ট করতেই ‘মোটা’ বলে কটাক্ষ, চরম ট্রোলিং, নিন্দুকদের কী জবাব দিলেন মা সুদীপা?

একসময় জি বাংলার রান্নাঘরের মধ্যমণি ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। একা হাতে একটি গোটা শোয়ের পরিচালনা করেছিলেন এক যুগেরও বেশি সময় ধরে। রান্নাঘরে সঞ্চালনার মাধ্যমেই হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমানে তাকে আর দেখা যায় না রান্নাঘরে। সেই সুদিপাই আজ নেট নাগরিকদের ট্রোলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনেরা। জঘন্য আক্রমণ থেকে বাদ যায় না আর সুদীপার পরিবারেও। ‌

সুদীপার (Sudipa Chatterjee) ভরা সংসার। ছেলে, স্বামীকে নিয়ে সুখের সংসার সুদীপার। বর্তমানে সুদীপার বেশিরভাগ সময়ই কাটে ছোট্ট ছেলে আদিদেবকে নিয়ে। বাকি মায়েদের মত তিনি ও তার ছেলের একাধিক মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তা থেকেই সকলের ট্রোলের নিশানা হন তিনি। ছোট্ট আদি সদ্য ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে। তার প্রথম দিনের স্কুল যাবার ছবি শেয়ার করেন সুদীপা। ট্রোলের হাত থেকে রক্ষা পায়নি সুদীপার (Sudipa Chatterjee) ছোট ছেলে আদিদেব। সেখানে ছোট্ট আদিকে মোটা সম্বোধন করেছেন এক নেটনাগরিক। এমনকি প্রশ্ন তুলেছেন আদি দেবের ওবেসিটি নিয়েও।

আদিদেবের ফটোতে ওই ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘একজন সুস্থ বাচ্চা প্রত্যেক বাবা-মায়ের গর্ব। কিন্তু ওবেসিটি নয়। এই ব্যাপারে নজর দিন। যাতে আগামী দিনে ও সুস্থ থাকে। খুশী থাকে।’ ছোট আদিকে এমন বলায় মেনে নেননি তার মা। শালীনতা রেখে জবাব দিয়েছেন ওই নেট নাগরিককে। সুদীপা (Sudipa Chatterjee) বলেন, ‘আপনি ঠিকই বলেছেন। তবে কিছু করার নেই। এটা ওর পরিবারের মধ্যেই রয়েছে।’ সুদীপার উত্তরেও চুপ করে থাকেনি নেটিজেনরা‌। ‌নেটপাড়ায় চলতে থাকে ট্রোলিং।‌ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম বিয়ের প্রসঙ্গ টানা হয় সেই ছবির কমেন্টে। আদি দেবের তুলনা করা হয় তার সৎ দাদা আকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আকাশ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে।

২০০৫ সাল থেকে জি বাংলার জনপ্রিয় শহর রান্নাঘরে দেখা যেত সুদীপাকে। ‌ মাঝে অন্তঃসত্ত্ব থাকাকালীন রান্নাঘরে সঞ্চালনার দায়িত্ব থেকে ছুটি নেন তিনি। সেই দায়িত্ব সামলে ছিল অপরাজিতা আঢ্য। ২০১৮-২০২০ সালে অপরাজিতা আঢ্যকে দেখা যেত রান্নাঘর শোয়ের সঞ্চালনাতে। তবে ২০২২ সালে বন্ধ হয় রান্নাঘর শো। তারপর আর নতুন কোন প্রজেক্টে দেখা মেলেনি সুদীপার। ‌ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার শাড়ি গয়নার বুটিক নিয়ে। সঙ্গে সুদীপার (Sudipa Chatterjee) নিজস্ব রেস্তোরা রয়েছে। বরাবরই ব্যবসায় মন দিয়েছেন অগ্নিদেব ঘরণী।

অগ্নিদেব চট্টোপাধ্যায় প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর, সুদীপাকে (Sudipa Chatterjee) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি। কোন জাঁকজমকপূর্ণভাবে বিবাহ হয়নি। ঘরোয়াভাবে ২০১০ সালে অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে সামাজিক বিয়ে হয়েছে তাদের। এরপর ২০১৭ সালে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা। সৎ ছেলে আকাশকে নিজের ছেলের মতোই ভালোবাসেন সুদীপা (Sudipa Chatterjee)। সুদীপাকে বলতে শোনা গেছে আকাশের মা হওয়ার চেষ্টা করেননি কখনই, বরং খুব ভালো বন্ধু হতে চেয়েছেন। সুদীপা অগ্নিদেবের পারিবারিক যে কোন অনুষ্ঠানেই দেখা মেলে আকাশের। তাদের মধ্যে যে বিবাদ তেমন নেই তা স্পষ্ট হয়ে যায়।

RELATED Articles