ব্যবসায় উন্নতির যোগ সিংহ ও বৃশ্চিক রাশির, কী অপেক্ষা করছে কন্যা রাশির জন্য? জেনে নিন আজকের রাশিফল

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): পারিবারিক বিরোধ এড়িয়ে চলতে হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে মেধাবীদের জয় হবে। প্রেম ও ভালোবাসায় ভুল বুঝাবুঝি এড়াতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সকাল সকাল জরুরী যোগাযোগগুলো সেরে নিতে হবে। বিদেশ থেকে ভালো সংবাদ লাভের আশা। আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): বকেয়া টাকা আদায়ে সকালের দিকে সফলতা। হোটেল মোটেল রেস্তোরা ব্যবসায়ীদের ভালো রোজগার। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। মধ্যস্ততার ব্যবসায় রোজগার বৃদ্ধি।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সকালের দিকেই নিতে হবে। আজ ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি। খুচরা পাইকারী ব্যবসায় লাভের আশা। বকেয়া টাকা আদায় হওয়াতে কিছু অর্থ সঞ্চয় হবে।

সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): সকালের দিকে দূরের যাত্রা যোগ। আজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ। ব্যক্তিগত জটিলতা এড়িয়ে চলতে হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): ব্যবসা বাণিজ্যে আজ সফল হবেন। ব্যবসায়ীক প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ। আইনগত জটিলতার সমাধান হবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): সকাল সকালই সম্মান বৃদ্ধি। আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায়ের পাশাপাশি বাড়তি রোজগারের সুযোগ আসবে। 

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হবে। চাকরিজীবীদের সাফল্য লাভের দিন। গণসংযোগের ক্ষেত্রে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে সফল হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ব্যবসায়ীক কাজের জন্য কিছু অর্থ বিনিয়োগ করতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা। ব্যাঙ্কের কিস্তি পরিশোধের চাপ বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): সকালের দিকে দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি। অংশিদারী ব্যবসার জন্য কিছু টাকা ঋণ করতে পারেন। আজ শেয়ার ব্যবসায় ভালো লাভের আশা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফলতার দিন। ব্যবসায়ীক প্রতিযোগীতায় অগ্রগতি। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। ব্যবসা বাণিজ্যে নতুন সিদ্ধান্ত নিতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কর্মক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। সৃজনশীল পেশাজীবীরা সকালের দিকে ভালো সংবাদ পাবেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কের উন্নতি। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles