কানাঘুষোয় অনেকদিনই তাদের প্রেমের জল্পনা শোনা গেছিল তবে জাহির করেনি কেউই। সদ্য ব্রেকআপ হওয়া থেকে উঠেছেন দুজনেই তারপরে নতুন সম্পর্ক ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে ওদিকে। তবে নিজেরা একসাথে ছবি পোস্ট করেননি অনেক দিন। কথা হচ্ছে সোহিনী ও শোভন কে নিয়ে। যে সময়টা তারা প্রেমে পড়েন সময়টা বিচ্ছেদের মন খারাপের। শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। সোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu)। সোহিনীর ভাঙা মন জুড়েছে শোভন।
এই বছর প্রেম দিবসে সুইডেন থেকে ঘুরে এসেছেন দুজনে। তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় বার কয়েক সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও নিমেষেই তা ডিলিট হয়ে গেছে। সবকিছুর পর অবশেষে প্রেমে সিলমোহর দিলেন সোহিনী। সোহিনী বলেন শোভনের সাথে ভালো আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জাহির করাই সবকিছু নয় এটা বুঝতে পেরেই অভিনেত্রী এতদিন লুকিয়েছেন সবকিছু।
কী বলছেন রণজয় (Ranojoy Bishnu)?
শোনা যাচ্ছে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী-শোভন। সূত্রের খবর আগামী জুলাই মাসে নাকি বিয়ে করতে চলেছেন তারা। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবরে ভেঙে পড়েছেন অভিনেতার রণজয় (Ranojoy Bishnu)? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা (Ranojoy Bishnu) তিনি জানিয়েছেন, “খারাপ কোনওদিনই চাইনি। আমি জানি না বিয়ে করছেন কিনা, তবে চাইব, আগামী দিনে ভাল থাক। সুস্থ থাক।”
সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর থেকেই সোহিনীর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেননি তিনি। এর আগে সাক্ষাৎকারে অভিনেতা (Ranojoy Bishnu) বলেছিলেন, “আমি একদমই বিশ্বাস করি না, প্রাক্তন বন্ধু হতে পারে। এরকম আমি অন্তত ফেস করিনি। প্রাক্তনের সঙ্গে যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, তাঁকে আবারও বন্ধু হিসেবে দেখা এতটা উদার হয়তো আমি এখনও হয়ে উঠতে পারিনি। আমার কাছে এটা অযৌক্তিক মনে হয়।”
প্রাক্তন প্রেমিকা সোহিনীর ছবি সোশ্যাল মিডিয়া ঘুরে ফিরে এলেও, এড়িয়ে যান রণজয় (Ranojoy Bishnu)। তিনি (Ranojoy Bishnu) জানিয়েছেন, “দেখে স্ক্রল করে চলে যাই, এখানে তো কিছু করার নেই। কাউকে যদি জীবনে ভালবাসি, সে আজ না থাকলেও তাঁর বিরুদ্ধে গিয়ে খুনোখুনি মারামারি করব? যে যেখানেই থাকুন, যার সঙ্গে থাকুক, যেন ভাল থাকে।ব্যস, এটাই চাওয়া।” যদিও সোহিনী শোভনের বিয়ে নিয়ে মুখ খোলেননি তারা দুজনেই। অফিসিয়ালি কোন খবরই জানা যায়নি।





