Summer Vacation in School: গোটা বাংলা জ্বলছে তীব্র দহনজ্বালায়। কলকাতায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আগামীতে গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এমন পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর (Summer Vacation in School)।
সূত্রের খবর, গরমের ছুটি যাতে এগোনো হয়, এর জন্য শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে আবেদন জানানো হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তীব্র গরমে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে পড়ে, সেই আশঙ্কা থেকেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ভাবা হয় (Summer Vacation in School)। এপ্রিলে তাপপ্রবাহের সতর্কতা, তা গড়াতে পারে মে মাসেও। সেই কারণেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোকসভা ভোটের কারণে এমনিতেই এই বছর স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়েছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে সাধারণত ১০ দিন করে গরমের ছুটি দেওয়া হয়ে থাকে। তবে লোকসভা নির্বাচনের কারণে তা বাড়িয়ে ২২ দিন করেছিল শিক্ষা পর্ষদ। আর এবার যদি গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়, তাহলে ছুটির দিনের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে (Summer Vacation in School)। নবান্নে এই নিয়ে বৈঠকের পর স্থির হয়েছে আগামী ২২ এপ্রিল থেকেই স্কুলে স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হবে।
চলতি মাসেই পর্ষদ এলতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হবে আর তা চলবে ২ জুন পর্যন্ত। কিন্তু যেভাবে দিনদিন গরম বাড়ছে আর দাবদাহ শুরু হয়েছে, এর জেরে অনেক আগে থেকেই গরমের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিল রাজ্য (Summer Vacation in School)।
আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। এদিন উত্তরবঙ্গের তিন আসনে ভোট রয়েছে। ফলে এইদিন সেখানকার স্কুলে এমনিতেই ছুটি থাকবে। আর ২২ এপ্রিল থেকে যদি স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যায়, তাহলে তো নির্ধারিত সময়ের অনেক আগেই পঠনপাঠন বন্ধ হয়ে যাবে স্কুলে (Summer Vacation in School)। ২ জুনই স্কুল খুলবে কী না, বা আরও ছুটি বাড়ানো হবে কী না, তা আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!