CoronaVirus: লকডাউনে ৫ কোটি পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিল বিজেপি

দেশজুড়ে লকডাউনের মাঝেই পড়েছে এবছরের নবরাত্রি। তাই নবরাত্রিতে অন্তত ন’টি দুঃস্থ পরিবারকে খাওয়ানোর জন্য নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ওই পরামর্শ গোটা দেশে রূপায়ণের সিদ্ধান্ত নিলেন বিজেপি নেতৃত্ব।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, দলের এক কোটি আর্থিক ভাবে স্বচ্ছল সমর্থককে প্রতিদিন পাঁচটি পরিবার, অর্থাৎ প্রতি দিন পাঁচ কোটি পরিবারের লোককে আগামী ২১ দিন ধরে খাওয়ানোর জন্য সমর্থকদের এগিয়ে আসার নির্দেশ দিলেন।

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে গোটা দেশে ২১ দিন টানা লকডাউনের ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে সংক্রমণের আশঙ্কা কমলেও, অসুবিধায় পড়েছেন দরিদ্র মানুষেরা। বিশেষত যারা দিন-আনেন-দিন-খান এমন। শাসক শিবিরও বুঝতে পারছে, দেশের সব জায়গায় সরকারের পক্ষে এমন লোকেদের জন্য খাবারের সংস্থান করা সম্ভব নয়। সে কারণেই দলীয় সমর্থকদের নামানোর পরিকল্পনা নিয়েছে দল। এর ফলে উপার্জন না-থাকায় দুঃস্থ মানুষেরা খাওয়া নিয়ে যে সমস্যায় পড়েছেন তার অনেকটাই এই উদ্যোগের মাধ্যমে সমাধান করা যাবে বলে আশা বিজেপি নেতৃত্বের।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment