বিজেপিতে যাচ্ছেন কুণাল ঘোষ! তৃণমূল থেকে পদ খোয়ানোর পর এবার দলবদলই কী ভরসা? সরাসরি জানালেন শাসকদলের নেতা

Kunal Ghosh is joining BJP: গত কয়েকদিন ধরেই তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম, তা হল কুণাল ঘোষ। তৃণমূল থেকে পদ খোয়ানো থেকে শুরু করে ভোট প্রচারকের তালিকা থেকে নাম বাদ, সবই এই কয়েকদিনে ঘটেছে তাঁর সঙ্গে। এর জন্য যে তিনি বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন, তা বেশ স্পষ্ট। দলের বিরুদ্ধে নানান ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। আর এসবের মধ্যেই এবার প্রশ্ন উঠেছে, তাহলে কী কুণালও এবার দলবদলুদের তালিকায় নাম লেখাবেন (Kunal Ghosh is joining BJP)? একথার জবাব সরাসরি নিজেই জানালেন তৃণমূল নেতা।

গত বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে এক ডামাডোল। সেদিন উত্ত কলকাতার এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে একসময়ের সহকর্মী তথা বর্তমান বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এ নিয়ে বেশ ক্ষোভ জারি করেছিলেন বটে তিনি (Kunal Ghosh is joining BJP)

এরপর আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় কুণালের মুখে। বলেছিলেন, “শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন, তা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এটা মানতেই হবে, বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে এবং বিজেপির নেতা হিসাবে শুভেন্দু পরিশ্রম করছেন। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। তাঁর দলের জন্য যে কাজটা করার দরকার সেটা করছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের নেতা হলেও তাঁকে একবারও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে শোনা যাচ্ছে না কেন”?

এরপর আবার তৃণমূলের ভোট প্রচারকের তালিকা থেকেও বাদ পড়ে কুণালের নাম। অনেকেই মনে করছেন, কুণাল এভাবে সর্বসমক্ষে শুভেন্দুর প্রশংসা করে আসলে বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করছেন (Kunal Ghosh is joining BJP)। সেই বিষয়ে এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হল, সেই প্রশ্নের সরাসরি জবাব দিয়ে কুণাল বলেন, “বিজেপি যাওয়ার জন্য আমাকে পশ্চিমবঙ্গের কারোর হাত ধরে যেতে হবে”।

এই কথার মাধ্যমে কী তাহলে সত্যিই বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েই দিলেন কুণাল (Kunal Ghosh is joining BJP)? জল্পনা তো রয়েই গেল। তবে এদিন কুণাল এও বলেন, “আমার সঙ্গে কংগ্রেস হোক বা বিজেপি, সিপিএম বা আইএসএফ, এই সব দলের অধিকাংশ নেতারই সম্পর্ক ভালো। আমি কোনও বিপদে পড়লে তারা আমার খোঁজখবর নেন। এর জন্য আমি কৃতজ্ঞ” (Kunal Ghosh is joining BJP)

এই কথার মধ্যেও যেন কোথাও একটা দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন কুণাল, এমনটাই মনে হল। যদিও তিনি মুখে বলেছেন, তিনি বিজেপিতে বা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। তবে বর্তমানে তিনি যেভাবে নিজের দলের বিরুদ্ধে মন্তব্য করা শুরু করেছেন, তাতে তাঁর দল তাঁর বিরুদ্ধে আরও বড় কোনও পদক্ষেপ যদি নেয়, তখন কুণালের এই অবস্থান অনড় থাকে কী না (Kunal Ghosh is joining BJP), সেটাই দেখার।  

আরও অন্যান্য খবর