স্কুলে দেরিতে এসেছেন শিক্ষিকা, বকাবকি করতেই প্রধান শিক্ষিকার চোখ খামচে দিলেন শিক্ষিকা, পড়ুয়াদের সামনেই হাতাহাতি দুই শিক্ষিকার

Headmistress and Teacher fight: ছাত্র-ছাত্রীদের নিয়ম শেখান শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকারাই সঠিক উপদেশ দেন ছাত্র-ছাত্রীদের। যারা ছাত্রছাত্রীদের নিয়ম শেখান তারাই যদি নিয়ম না মানেন তবে কেমন হয়। সব জায়গায় সঠিক সময় পৌঁছাতে শেখান স্কুল শিক্ষকরা। তারাই যদি দেরি করে আসেন স্কুলে? তবে ছাত্র-ছাত্রীদের নিয়ম শেখাবেন কে? সম্প্রতি একটি স্কুলের শিক্ষিকা প্রিন্সিপালের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলা মারপিঠে পর্যন্ত পৌঁছে যায়। চুলোচুলি থেকে শুরু করে চড়, কিল, ঘুসি কিছু বাদ যায়নি। একে অপরের চুলের মুঠি ধরে চড়াও হন। এমনকি প্রিন্সিপাল শিক্ষিকার চোখে খিমচি কাটেন বলেও অভিযোগ (Headmistress and Teacher fight)

‌ঘটনাটি শুনে অবাক হচ্ছেন? তবে অবাক হওয়ার কিছু নেই এমনই ঘটনা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের মধ্যে প্রিন্সিপাল ও এক শিক্ষিকা মারপিঠ করছেন। সেই দৃশ্য দেখে কার্যত হতবাক নেটপাড়া। ঘটনাটি ঘটেছে আগ্রার একটি প্রাথমিক স্কুলে। জানা গেছে দেরি করে আসা নিয়ে প্রিন্সিপালের সঙ্গে শিক্ষিকার বচসা বাধে। তা থেকেই ঝামেলার সূত্রপাত। যা পরে হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। দুই শিক্ষিকার এমন কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন বিদ্যালয়ে উপস্থিত থাকা অপর এক শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে (Headmistress and Teacher fight)

জানা গেছে, ওই প্রাথমিক স্কুলে ঢোকার সময় সকাল ন’টা। কিন্তু ঐ শিক্ষিকা স্কুলে পৌঁছান দশটার সময়। দেরি করে আসায় ঐ শিক্ষিকাকে ধমক দিতে যান প্রিন্সিপাল। সেখান থেকেই বচসা বাধে। ওই শিক্ষিকাকে ধমক দিতে গেলে পাল্টা প্রিন্সিপালের ওপর অভিযোগ তোলেন ওই শিক্ষিকা। ওই শিক্ষিকা বলেন, বিগত চার দিন ধরে প্রিন্সিপাল ও দেরিতে আসছেন বলে অভিযোগ করেন। এরপরই প্রিন্সিপাল শিক্ষিকার উপর চড়াও হন বলে অভিযোগ (Headmistress and Teacher fight)। ‌

ছাত্র-ছাত্রীদের সামনেই একে অপরকে গালিগালাজ, মারধর, হাতাহাতি করতে থাকেন দুই শিক্ষিকা (Headmistress and Teacher fight)। ‌ স্টাফ রুমে উপস্থিত বাকি শিক্ষক-শিক্ষিকারা তাদের আটকানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। কোন মতেই তাদের হাতাহাতি থামানো যাচ্ছিল না। ‌সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে মারপিটের জন্য প্রিন্সিপালের জামার অংশ ছিঁড়ে গেছে (Headmistress and Teacher fight)। এমনকি প্রিন্সিপাল শিক্ষিকার চুল টেনেছেন চোখে আঘাত করেছেন। স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা এই ঘটনা জানা মাত্রই নিন্দা সরব হন। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বয়ে যায় কমেন্টে। শিক্ষিকা ও প্রিন্সিপাল-দুজনেই একে অপরের নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন। তবে কোনও এফআইআর দায়ের হয়নি।

https://twitter.com/IAmAarav8/status/1786461872666886321

উল্লেখ্য, কিছুদিন আগেই একটি সরকারি বিদ্যালয় দুই শিক্ষিকার মধ্যে ঝামেলার দৃশ্য দেখেছে সোশ্যাল মিডিয়া। উন্নাওয়ের বিঘাপুরের দাদামউ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্কুলে পার্লার কর্মীদের ডেকে এনে ফেসিয়াল করিয়েছিলেন। এই সময় অন্য এক শিক্ষিকা তাদের দেখে ভিডিও করতে থাকেন। শিক্ষিককে এ কাজ করতে দেখে প্রধান শিক্ষিকা রেগে যান এবং উভয়ের মধ্যে হাতাহাতি হয়। ঝামেলা এতটাই বড় আকার ধারণ করে যে প্রধান শিক্ষিকা ওই শিক্ষিকার হাতে কামড়ে পর্যন্ত দেন (Headmistress and Teacher fight)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles