কোভিশিল্ডের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ স্বীকার অ্যাস্ট্রাজেনেকার, এবার বড় সিদ্ধান্ত নিল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা

Astrazeneca withdrew Covishield: করোনা টিকায় হচ্ছে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। অ্যাস্ট্রাজেনেকা সংস্থার তৈরি কোভিশিল্ড নিয়েছিলেন অনেকেই।‌ খবর প্রকাশ্যে আসতেই ভয়ে ঘুম উড়েছে। করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের মাঝে বড় সিদ্ধান্ত নিল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার তরফে জানানো হয়েছে, তারা গোটা বিশ্ব থেকে তাদের তৈরি কোভিড ভ্যাকসিন তুলে নিচ্ছে (Astrazeneca withdrew Covishield)। ‌বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা। এর মধ্যে রয়েছে ভারতীয়দের নেওয়া কোভিশিল্ডও। হঠাৎ এমন কি হলো এত বড় টিকা প্রস্তুতকারীর সংস্থা নিজেদের কোভিড ভ্যাকসিন সারা বিশ্ব থেকে তুলে নিতে চাইছে। তবে কি সত্যিই এই টিকা প্রস্তুতকারীর সংস্থার কোভিড টিকাতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কি বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংস্থা। কেন সারা বিশ্ব থেকে কোভিড টিকা তুলে নিতে চাইছে সংস্থা (Astrazeneca withdrew Covishield)

সংস্থার তরফে দাবি করা হয়েছে, বাণিজ্যিক কারণে ভ্যাকসিন প্রত্যাহার করা হচ্ছে। এর সঙ্গে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্পর্ক নেই। অ্যাস্ট্রাজেনেকা সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না। এর সাপ্লাই বা বন্টনও করা হচ্ছে না। বাণিজ্যিক কারণেই সংস্থা সমস্ত দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে” (Astrazeneca withdrew Covishield)

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই অ্যাস্ট্রাজেনেকার টিকা সংস্থা স্বীকার করে নিয়েছিল যে তাদের সংস্থা তৈরি করোনা টিকা নেওয়ার পরে বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোভিড টিকা নিলে থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামক এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, অর্থাৎ শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। ‌ এই রোগ অতি ভয়ঙ্কর, এই রোগে হার্ট অ্যাটাক হয়ে মানুষের প্রাণ যেতে পারে।

যদিও অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে তাদের কোভিড ভ্যাকসিন তুলে নেওয়ার খবর প্রকাশ্যে এনে দাবি করেছে বাণিজ্যিক কারণে ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে এতে পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্পর্ক নেই (Astrazeneca withdrew Covishield)। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা হয়েছে।

সূত্রের খবর, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা যারা নিয়েছেন তাদের অনেকের থ্রম্বোসিসের সঙ্গেই থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দিয়েছে। কোভিশিল্ড টিকা যারা নিয়েছেন সেই সব ব্যক্তিদের রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে এমনকি প্লেটলেটের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। এমনকি এই বিরল রোগে মৃত্যু পর্যন্ত হয়েছে। এই উপসর্গে ব্রিটেনে কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে।

আরও অন্যান্য খবর