TMC complained against Hiran Chatterjee: ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ উঠল হিরণের বিরুদ্ধে। সেই অভিযোগেই এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশন ও সবং থানায় অভিযোগ জানাল তৃণমূল (TMC complained against Hiran Chatterjee)।
কী ঘটেছে ঘটনাটি (TMC complained against Hiran Chatterjee)?
জানা গিয়েছে, গত সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তখনই তিনি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সাধারণ সম্পাদক তরুণ মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবী, হিরণ এমন প্ররোচনামূলক মন্তব্য করেছেন যার জেরে ওই তৃণমূল নেতা খু’নও হয়ে যেতে পারেন। হিরণের এই মন্তব্যের ভিডিও পেন ড্রাইভ আকারে কমিশনে জমা দিয়েছে তৃণমূল (TMC complained against Hiran Chatterjee)।
স্থানীয় তৃণমূল নেতা অসীম রায় জানান, হিরণের সেই হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে হিরণকে বলতে শোনা গিয়েছে, “মা-বোনেরা হাতে লাঠি-ঝাঁটা, বঁটি-কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা-বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে” (এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
তবে এই প্রসঙ্গে হিরণের দাবী, তিনি কোনও ভুল কিছু বলেন নি। তাঁর কথায়, সকলেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। কেউ যদি দেখেন, তাঁর ভোট লুট করা হচ্ছে, তাহলে তিনি প্রতিরোধ করবেনই। হিরণের এও দাবী, তিনি খড়গপুরের বিধায়ক হওয়ার পর তিন বছরে সেখানে শান্তি ফিরেছে।
এই প্রসঙ্গে আবার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ–সভাপতি অমূল্য মাইতি বলেন, “অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ, হিরণ কারও নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। ফলে আমরা এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছি না” (TMC complained against Hiran Chatterjee)।
এর পাল্টা দিতে তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, “প্রচারে মানুষ না পেয়ে বিজেপির প্রার্থী এমন প্ররোচনামূলক ভাষণ দিয়ে হিংসা ছড়াতে চাইছেন। তাই মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আর রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই, তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক” (TMC complained against Hiran Chatterjee)।





