কী ছিল কালীপূজোর প্রসাদে? প্রসাদ খেয়ে বিষক্রিয়া হয়ে অসুস্থ শ’য়ে শ’য়ে গ্রামবাসী, তড়িঘড়ি খুলল মেডিকেল ক্যাম্প

Poisoned after eating the prasad: পুজোর প্রসাদে বিষক্রিয়া। গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামবাসীরা। কালী পূজার প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ১৬৮ জন গ্রামবাসী (Poisoned after eating the prasad)। অসুস্থদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল। ‌

জানা গিয়েছে, গত মঙ্গলবার পাত্রসায়র থানার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালীপুজো হয়েছে। সেই প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের মানুষজন। প্রসাদ খাওয়ার পরের দিনই গ্রামের মানুষদের একে একে শরীর খারাপ হতে থাকে। পেট ব্যথা, বমি, জ্বর শুরু হয় কালী পূজার প্রসাদ খেয়ে (Poisoned after eating the prasad)। কালী পূজার প্রসাদ খেয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

এই প্রসঙ্গে গ্রামবাসীরা দাবী করেছেন, ঠাকুরের ঐ প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গ্রামের মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে গ্রামবাসীদের সুস্থ করার উদ্দেশ্যে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই প্রসাদ খেয়ে এখনো পর্যন্ত হাসপাতালে ৪৫ জনকে ভর্তি করা হয়েছে (Poisoned after eating the prasad)। ইতিমধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৬ জন ফিরেছে। প্রসাদ থেকে বিষক্রিয়াতেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান। ‌

গ্রামে যে মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে প্রথম দিন ৯০ জনের চিকিৎসা করা হয়েছে। পরের দিন ৩৩ জন গ্রামবাসীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ‌ চিকিৎসকদের অনুমান প্রসাদ থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে (Poisoned after eating the prasad)। ইতিমধ্যেই পাত্রসায় ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে ভিজিট করেছেন। তবে পরীক্ষার জন্য প্রসাদের স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হয়নি। ‌

উল্লেখ্য, অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। খবর পাওয়া মাত্র অসুস্থদের হাসপাতালে দেখতে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল।

সুজাতা মন্ডল এর কথায়, প্রসাদ খেয়ে গ্রামবাসীদের প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েছেন (Poisoned after eating the prasad)। ওষুধ দোকানের সাথে কথা হয়ে গিয়েছে তারা যাতে দ্রুততার সঙ্গে গ্রামবাসীদের ওষুধ দিতে পারেন সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

আরও অন্যান্য খবর