বিনোদন দুনিয়ার তারকাদের নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়। বহু অভিনেতা-অভিনেত্রীদের পুরনো প্রেমের গল্প টেনে নিয়ে আসা হয় বহু সাক্ষাৎকারে। তাদের মন থেকে তাদের প্রাক্তন প্রেমিক-প্রেমিকারা চলে গেলেও সে প্রশ্ন উঠে আসে বারবার। টলিউডের অন্তরে এমনই দুটো নাম হল সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও রাহুল বন্দোপাধ্যায়। ছোট পর্দায় দুজনেই দাপিয়ে অভিনয় করেছেন। রাহুল বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তা সেনের জুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত। বাস্তবে ও তাদের এক সময় দেখা যেত নিজেদের সময় কাটাতে। যখন রাহুল এর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ভেঙে যায় তখন নাম উঠেছিল সন্দীপ্তার (Sandipta Sen)।
দুজনেই সে সবকিছুকে পাত্তা না দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন। ২০২৩ সালে বিয়ে করেছেন সন্দীপ্তা (Sandipta Sen)। চলতি বছরে সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। এমনকি রাহুল নিজের ভাঙা বিয়ে জোড়া লাগাতে সক্ষম হয়েছে। প্রিয়াঙ্কার সঙ্গে ছেলের সাথে বর্তমানে ঘর করছেন রাহুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ্তা মুখ খুলেছেন রাহুলকে নিয়ে।
সন্দীপ্তার (Sandipta Sen) মুখে রাহুলের কথা
রাহুলের কথা উঠতেই সন্দীপ্তা (Sandipta Sen) জবাব দেন, “আমার আর রাহুলের সম্পর্ক ছিল, আমরা প্রচন্ড ভালো বন্ধু ছিলাম। এটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু সেটা নিয়ে আমরা কখনো কথা বলিনি। আমার মনে হয় না সেটাকে টেনে আনার দরকার আছে। তবে বলতেই হবে ও খুব ভালো লেখক। ও খুব ভালো অভিনেতা। আমি ওকে খুব সম্মান করি”। নতুন বর সৌম্য কি সন্দীপ্তার পুরনো প্রেম বা রাহুলের কথা জানেন এই প্রশ্নের উত্তরে বেশ বিরক্ত হন সন্দীপ্তা। অভিনেত্রী জানান, “রাহুল আমার প্রেম এটা তো আমরা কখনো বলিইনি…”।
সন্দীপ্তা (Sandipta Sen) প্রসঙ্গে রাহুল
কিছুদিন আগে রাহুল এক সাক্ষাৎকারে এসে সন্দীপ্তা (Sandipta Sen) প্রসঙ্গে বলেছিলেন, “না, বিয়ের পর আমার সঙ্গে কথা হয়নি। বিয়ের সময় আমি ছিলাম না। ফোনেও শুভেচ্ছা জানানো হয়নি, এখন আর ওতোটা বন্ধুত্ব নেই…”।
পুরনো সবকিছু খুলে সন্দীপ্তা (Sandipta Sen) নিজের সংসার গুছিয়ে নিয়েছেন সৌম্যর সঙ্গে। দুজনে সিনেমা বা সিরিজ দেখতে ভীষণ ভালোবাসেন। আর ঘুরতে ভালোবাসেন দুজনেই। তাই বিয়ের পর থেকে এই চুটিয়ে ঘুরছেন তারা। দেশ-বিদেশে ঘুরে বেড়ানো প্ল্যানিং থেকে শুরু করে সব কাজ জোর কদমে চলছে নতুন বর বউয়ের সংসার।





