‘মোদী ফের ক্ষমতায় এলেই জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়…’, বিস্ফোরক দাবী করলেন মমতারই ‘বন্ধু’, নির্বাচনী আবহে ফাটল ইন্ডি জোটে?

Mamata Banerjee will be in jail: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ফের দিল্লিতে ক্ষমতায় আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল নিশ্চিত, এমনটাই দাবী উঠল। নির্বাচনী আবহে এমন দাবী নিয়ে ফের শোরগোল জাতীয় রাজনীতিতে। তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই বর্তমানে জেলবন্দি। তাহলে কী এবার খোদ মুখ্যমন্ত্রীর পালা জেল খাটার (Mamata Banerjee will be in jail)? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে এবার।

কে করলেন এমন বিস্ফোরক দাবী (Mamata Banerjee will be in jail)?

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন বিস্ফোরক দাবী করলেন তাঁরই রাজনৈতিক ‘বন্ধু’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে ভোটে সামিল হওয়ার জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি কিছুদিনের জন্য। আর জেল থেকে বেরিয়েই মোদী সরকারকে একহাত নিলেন তিনি। গতকাল, শনিবার এক সাংবাদিক সম্মেলনে নানান অভিযোগ করলেন কেজরিওয়াল।

তিনি বলেন, “আমাদের দেশ অনেক প্রাচীন। যখনই কোনও একনায়ক ভারত দখলের চেষ্টা করেছে, তখনই দেশবাসী তার মূল উপড়ে দিয়েছে। আজ ফের একজন একনায়ক গণতন্ত্রকে খতম করতে চাইছেন। আমি তাই ১৪০ কোটি মানুষের কাছে ভোটভিক্ষা করতে এসেছি”।

এদিন মোদী-শাহ জুটিকে আক্রমণ করেন কেজরিওয়াল। বলেন, “আপনারা দেখেছেন কীভাবে এই দুজন বিজেপির ভিতরেই একনায়কতন্ত্র গড়ে তুলেছেন। ভোটের আগে নিজেদেরই কতজন মুখ্যমন্ত্রীর কুর্সি কেড়ে নিয়েছেন। যাতে আর কোনওদিন তাঁরা উড়তে না পারেন, তার জন্য তাঁদের ডানা ছেঁটে ফেলা হয়েছে” (Mamata Banerjee will be in jail)

এরপরই এক বিস্ফোরক দাবী করেন আবগারি দুর্নীতিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সব বিরোধী দলনেতা যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিনকে জেলে পোরা হবে। ওরা ক্ষমতায় এলে কোনও বিরোধী দলের নেতা বাইরে থাকবেন না। জেলে ভরে সকলকে শেষ করে দেবেন মোদী। আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মমতার মন্ত্রীরা জেলে থাকবেন, যদি ওরা আবার ক্ষমতায় আসে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরের জেলে ঢোকার পালা আসবে” (Mamata Banerjee will be in jail)

এদিকে কেজরিওয়ালের এই দাবী নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Mamata Banerjee will be in jail)। তিনি এই ঘটনা প্রসঙ্গে এক নির্বাচনী সভা থেকে বলেন, “আবগারি দুর্নীতিতে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন মোদী ফের ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জেলে যাবেন। উনি ঠিকই বলেছেন। ওনার মুখে ফুল-চন্দন পড়ুক”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক বেশ ভালো। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও বিজেপিকে নানান কটূক্তি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। দু’জনেই রয়েছেন বিজেপি বিরোধী জোট ইন্ডি জোটে। সেই কেজরিওয়াল এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন দাবী করায় স্বাভাবিকভাবেই বেশ শোরগোল শুরু হয়েছে। তাহলে কী কেজরিওয়ালের দাবীই সত্যি হবে। মোদীর ক্ষমতায় আসা মানেই কী ‘দিদি’র জেল (Mamata Banerjee will be in jail)? সে উত্তর তো কিছুদিন পরই মিলবে।

RELATED Articles