‘কোনও নারী নির্যাতন হয়নি, নির্যাতনের প্লট সাজাতে ৭২ মহিলাকে টাকা দেওয়া হয়েছিল’, মোদীর সফরের মাঝে ভাইরাল সন্দেশখালির দ্বিতীয় ভিডিও

Second video of Sandeshkhali went viral: এর আগে সন্দেশখালির স্টিং অপারেশনের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে রাজ্য রাজনীতি এখনও উত্তপ্ত। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের প্রকাশ্যে সন্দেশখালির দ্বিতীয় ভিডিও (Second video of Sandeshkhali went viral)। এখানেও বিস্ফোরক দাবী করতে শোনা গেল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।

৪ মে-র পর এবার সন্দেশখালির দ্বিতীয় ভিডিও ভাইরাল হল ১১ মে। ৪৬ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে (Second video of Sandeshkhali went viral)। এই ভিডিওর শুরুতেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে নির্যাতনের প্লট সাজানোর জন্য ৭২ জন মহিলাকে টাকা দেওয়া হয়েছিল।

গতকাল, শনিবার রাতেই কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার রাজ্যের চার জায়গায় সভা রয়েছে তাঁর। আর এরই মধ্যে সামনে এল সন্দেশখালির এই ভিডিও (Second video of Sandeshkhali went viral)। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় শুরু হয়েছে।

গত ৪ মে গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালিতে কোনও ধ’র্ষ’ণে’র ঘটনা ঘটে নি। সবটাই মিথ্যে। রেখা পাত্রদের ব্রেন ওয়াশ করা হয়েছিল বলে দাবী করা হয়। এর জন্য শুভেন্দু অধিকারী টাকা দিয়েছিলেন বলেও ওই ভিডিওতে দাবী করেছিলেন বিজেপি নেতা।

এবার গতকালের যে ভিডিও সামনে এল, তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গেল, “আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে ‘অর্থ’ ও ‘অস্ত্র’—দু’য়েরই প্রয়োজন রয়েছে! আপাতত আমার চলার জন্য এক লক্ষ টাকা লাগবে। সঙ্গীদের মোটরবাইকে তেল ভরার ব্যবস্থাও করতে হবে। মদের জন্য ৫০টি বুথে ৫ হাজার টাকা করে দিতে হবে। প্রয়োজন ৫০টি পিস্তলও” (Second video of Sandeshkhali went viral)

আগামীকাল, সোমবার রয়েছে চতুর্থ দফার লোকসভা ভোট। এর আগে এমন একটি ভিডিও সামনে আসায় তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যদিও এর আগে বিজেপি দাবী করেছিল, এই ভিডিও আসলে ‘ফেক’ (Second video of Sandeshkhali went viral)। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালও দাবী করেছিলেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আজকের সভায় এই ভিডিও নিয়ে মোদী আদৌ কিছু বলেন কী না, সেটাই দেখার!

RELATED Articles