শনিবারের পর রবিবার কালবৈশাখী হতে পারে রাজ্যের একাধিক জেলায়। জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বৃষ্টিও (Rain possibility)।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দমকা হাওয়ার সঙ্গে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain possibility) হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
দক্ষিণবঙ্গের মতো পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি (Rain possibility) চলবে আজও। উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবারও দার্জিলিং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। মালদা ও দিনাজপুর এলাকায় বৃষ্টি কমলেও দার্জিলিং কালিংপং সহ পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির চলবে আগামী সপ্তাহ পর্যন্ত।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা অল্প রোদ উঁকি দিচ্ছে। রয়েছে বৃষ্টিপাতের (Rain possibility) সম্ভাবনা। বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া। অল্প বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলিসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২.১ মিমি। গতকাল দুপুরেই বিকেলের মত পরিস্থিতি দাঁড়িয়েছিল। কালো মেঘে ঢেকে গেছিল আকাশ। গতকাল কলকাতায় জারি ছিল হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। তারপরেই পারদ বাড়তে থাকবে। গত সোমবার থেকে বৃষ্টিতে পারদ অনেকটাই নেমেছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে ছিল। মঙ্গলবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। তারপরেই স্যার ঊর্ধ্বমুখী হবে পারদ।





