‘আমি RSS-এর সদস্য…’, নিজের ‘সত্যিকারের রূপ’ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, অভিজিৎ গাঙ্গুলির মতো তিনিও কী এবার বিজেপিতেই?

Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS: কিছুমাস আগেই বিচারব্যবস্থা থেকে ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপরই বিজেপিতে যোগ দেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এক ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। আর এবার ফের এক বিচারপতির রাজনৈতিক যোগের কথা সামনে এল। হাইকোর্টের আরেক বিচারপতি চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das) জানালেন, তিনি আরএসএস-এর একজন সদস্য (RSS member)। আর তা নিয়ে এবার শুরু হয়েছে জোর চর্চা (Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS)

গতকাল, ২০ মে, সোমবার বিচারব্যবস্থা থেকে অবসর নেন হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das)। অবসর নেওয়ার সময় নিজের ‘সত্যিকারের রূপ’ প্রকাশ্যে আনলেন তিনি। আরএসএস-এর (RSS member) সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা জানালেন বিচারপতি। তিনি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন, এও জানান তিনি (Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS)

নিজের কর্মজীবনের শেষদিনে হাইকোর্টে বিদায়ী অনুষ্ঠানে নিজের সত্যি কথা সামনে এনে বিচারপতি দাশ (Chittaranjan Das) বলেন, “আজ আমাকে অবশ্যই আমার সত্যিকারের রূপ প্রকাশ করতে হবে। একটি সংস্থার কাছে আমার অনেক ঋণ আছে। আমি আমার শৈশব থেকে যৌবন অর্জন পর্যন্ত সেখানেই ছিলাম। এই সংস্থার (RSS member) কাছ থেকে আমি সাহসী, ন্যায়পরায়ণ হতে শিখেছি, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে শিখেছি এবং সর্বোপরি, যেখানেই কাজ করি না কেন, দেশপ্রেমের অনুভূতি এবং প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে কাজ করতে শিখেছি। স্বীকার করতেই হবে, আমি আরএসএসের একজন সদস্য” (Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS)

প্রাক্তন বিচারপতির (Chittaranjan Das) কথায়, “আমি আমার কাজের জন্য, প্রায় ৩৭ বছর ধরে নিজেকে আরএসএস-এর (RSS member) থেকে দূরে সরিয়ে রেখেছি (Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS)। আমি আমার কর্মজীবনের কোনও অগ্রগতির জন্য আমার সংস্থার সদস্যপদ ব্যবহার করিনি। এটি আমাদের নীতি-বিরুদ্ধ”।

তবে বিচারপতি (Chittaranjan Das) এও পরিষ্কার করে দেন, “আমি সবার সঙ্গে সমান আচরণ করেছি। কমিউনিস্ট হোক, বিজেপি হোক বা তৃণমূলের লোক হোক, আমি কারও বিরুদ্ধে কোনও পক্ষপাতিত্ব করিনি। দুটি নীতির ভিত্তিতে আমি ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করেছি। একটি হল সহানুভূতি এবং দ্বিতীয়টি হল ন্যায়বিচারের জন্য আইনকে বাঁকানো যেতে পারে, আইনের সঙ্গে মানানসই করার জন্য ন্যায়বিচারকে বাঁকানো যায় না”।

অবসরের পর ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেই যে তিনি ফিরতে চান, তাও এদিন জানিয়ে দেন বিচারপতি দাশ (Former Justice of Calcutta High Court claimed that he is a member of RSS)। তিনি (Chittaranjan Das) বলেন, “অবসরের পর আমি এখন আমার সংগঠনে ফিরে যেতে প্রস্তুত। যদি তারা আমাকে ডাকে এবং তারা মনে করে আমি এর জন্য কিছু করতে সক্ষম। কারণ, আমি আমার জীবনে কোনও অন্যায় করিনি। যদি আমি একজন ভালো মানুষ হই, তবে অন্য কোনও ভুল সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারি না”।

প্রসঙ্গত, বিচারপতি চিত্তরঞ্জন দাশ (Chittaranjan Das) ১৯৮৫ সালে কটকের মধুসূদন ল’ কলেজ থেকে আইন নিয়ে স্নাতক হয়েছিলেন। পরবর্তীতে নন-কলেজিয়েট পড়ুয়া হিসেবে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএম.এম ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৬ সাল থেকে তাঁর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু হয়। ২০০৯ সালে ওড়িশা হাইকোর্টে অতিরিক্ত আইনজীবী হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২২ সালে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। গতকাল, সোমবার অবসর নিলেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ।

RELATED Articles