আজ ২১ মে মঙ্গলবার পালিত হচ্ছে নরসিংহ জয়ন্তী। এদিন আবার রবি যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং স্বাতী নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণও ঘটছে। লক্ষ্মী নারায়ণ যোগের ফলে মিলবে অপার সুখ, সৌভাগ্য এবং সম্পদ।
আজ ভগবান নারায়ণের আশীর্বাদও পাবেন কিছু পুন্যবান মানুষ। এছাড়াও আবার আজ শুভ যোগে বজরংবলীর পূজা করলে সমস্ত ঝামেলা দূর হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন একাধিক রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
যে কোনও ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। মন খুশি থাকবে এদের। মানসিক চাপমুক্ত ও সুস্থ বোধ করবেন এই রাশির জাতক-জাতিকারা। বড় কোম্পানি থেকে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এরা। কাছের কারও সঙ্গে মতপার্থক্য থাকলে মিটে যাবে এই সময়।। আর্থিক অবস্থাও ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এর ফলে প্রতিটি সমস্যার সমাধান পাবেন এরা। বিনিয়োগ থেকে লাভ হবে এদের। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে এই রাশির জাতক-জাতিকাদের। বাড়িতে মনোরম পরিবেশ বজায় থাকবে। কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি
এই সময় আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে এদের এই সময়। ভাগ্যের জেরে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে এদের। অফিসার শ্রেণী সমর্থন করবে এদের। আপনার আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও বিতর্কিত বিষয় থেকে মুক্তি পাবেন এই সময় এরা। পরিবারে সুখ শান্তি থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
কোনও বিষয়ে স্বস্তি বোধ করবেন এই রাশির জাতক-জাতিকারা। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। বর্ধিত আত্মবিশ্বাস ব্যক্তিগত ও পেশাদার জগতে খোলামেলা হওয়ার সুযোগ দেবে। চাকরিতে সাফল্য পাবেন এরা। ব্যবসা ভালো হবে এই সময়। আর্থিক সমস্যা দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের।






