জিৎ নাকি শুরুতেই নাকচ করে দেন সেই সুপার হিট গান! কোন ছবির সেই গান পছন্দই করেননি তিনি? অবশেষে গানটি মুক্তির আলো দেখলেও, আজও আক্ষেপ আকাশ সেনের, কেন পাননি প্রাপ্য ক্রেডিট?

জিৎ অভিনীত ‘বাদশা দ্য ডন’ ছবির ‘ঈদ মোবারক’ গানটি এখনও শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। ইদের সময় গানটি বারবার শোনা যায়। তবে এই জনপ্রিয় গানের নেপথ্যে রয়েছে এমন এক ঘটনা, যা এতদিন অনেকেরই অজানা ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে মুখ খুলেছেন গায়ক ও সুরকার আকাশ সেন। তাঁর দাবি, গানটি প্রথমে জিৎ পছন্দ করেননি এবং শেষ পর্যন্ত প্রযোজকের জেদের কারণেই ছবিতে জায়গা পেয়েছিল।

আকাশের কথায়, ‘ঈদ মোবারক’ গানটি জিৎ নিজেই প্রথমে বাতিল করে দিয়েছিলেন। তবে পরে গানটি ছবিতে রাখা হয় এবং জিৎই পর্দায় সেই গানে অভিনয় করেন। আকাশ জানিয়েছেন, জিতের অভিনয় এবং লিপের কারণেই গানটি দর্শকদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এত সাফল্যের পরেও জিৎ কোনও অনুষ্ঠান বা শোয়ে তাঁর নাম করে গানটির স্রষ্টা হিসেবে আকাশকে উল্লেখ করেননি বলেই আক্ষেপ গায়কের। অন্য ছবির গানের প্রসঙ্গে জিৎ কথা বললেও এই গানটির ক্ষেত্রে তাঁর নাম না আসায় কষ্ট পেয়েছেন আকাশ।

এই গান ছবিতে রাখার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রযোজক অশোক ধানুকার। আকাশ জানিয়েছেন, তাঁর সামনেই অশোক ধানুকা জিৎকে ফোন করে স্পষ্ট করে দিয়েছিলেন যে ইদের জন্য ছবিতে যদি কোনও গান থাকে, তাহলে সেটি ‘ঈদ মোবারক’ই হবে। অন্যথায় ইদের গানের শুটিং করা হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রযোজকের সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে আসে। গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং জিতের ছবির অন্যতম পরিচিত গান হয়ে ওঠে।

আকাশ আরও জানান, ‘বাংলাদেশের মেয়ে’ গানটির ক্ষেত্রেও অশোক ধানুকার পছন্দ গুরুত্বপূর্ণ ছিল। তাঁর নির্বাচিত গানটি শেষ পর্যন্ত দর্শকদের কাছে সাড়া ফেলে। তবে ‘ঈদ মোবারক’ নিয়ে আকাশের ব্যক্তিগত অনুভূতি এখনও আলাদা। কারণ গানটির সুর দেওয়ার পাশাপাশি তিনি নিজেই গানটি গেয়েছিলেন। এত বড় সাফল্যের পরও নিজের কাজের জন্য যথেষ্ট স্বীকৃতি না পাওয়ার বিষয়টি তাঁকে এখনও কষ্ট দেয় বলে জানিয়েছেন গায়ক ও সুরকার।

আরও পড়ুনঃ ‘আমি বোধহয় এক কোণেই পড়ে থাকব…’ যৌ*নাঙ্গ বিত’র্ক অতীত! বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় একসঙ্গে স্যান্ডি সাহা ও সায়কের নাম! মন্তব্যে হঠাৎ কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

‘ঈদ মোবারক’ গানটি বর্তমানে অনলাইনে বিপুল জনপ্রিয়। গানের ভিডিওতে কোটি কোটি ভিউ হয়েছে এবং এটি জিতের কেরিয়ারের অন্যতম সফল গান হিসেবে পরিচিত। আকাশের বক্তব্য অনুযায়ী, গানটি প্রথমে জিৎ পছন্দ না করলেও পরে সেটিই দর্শকদের কাছে বড় হিট হয়ে যায়। এত বছর পর সেই পুরনো ঘটনা প্রকাশ্যে এনে আকাশ নিজের অভিমান ও আক্ষেপের কথাই জানিয়েছেন। গানটির সাফল্যের পিছনে প্রযোজক অশোক ধানুকার সিদ্ধান্তকেও বিশেষভাবে কৃতিত্ব দিয়েছেন তিনি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর