‘মেরেছ কলসির কানা, তা বলে কি… ও তো প্রেম বিলিয়ে বেড়ায়’, চৈতন্যের পর এবার দেবের নতুন নাম দিলেন কুণাল

Kunal Ghosh again slammed Dev: এর আগে তিনি দেবকে বলেছিলেন চৈতন্যদেব। আর এবার তিনি দেবকে দিলেন নতুন নাম। দেবকে ‘দেবাদিদেব’ বলে মুখে হাসি নিয়েই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh again slammed Dev)। তাঁর কথায়, “দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদিদেব”। কেন এমন মন্তব্য কুণালের?

আজ, বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। গরু পাচারের টাকা ঢুকেছে দেবের ব্যাঙ্কে। এই নিয়ে কিছু নথিও পেশ করেন তিনি।

এই ঘটনার পর দেব জানান, তিনি নিজেই শুভেন্দুকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। তাঁর মতো একজন পোড়খাওয়া রাজনীতিক এমন কাজ কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্ন করেন দেব। আর শুভেন্দুকে মেসেজ করার বিষয়টি নিয়ে এবার দেবকে ফের কটাক্ষ শানালেন কুণাল (Kunal Ghosh again slammed Dev)

দেবের রাজনৈতিক সৌজন্যতা সকলেরই জানা। বিরোধী প্রার্থী তাঁকে কটাক্ষ করলেও তিনি পাল্টা আক্রমণ করেন না। হেসে উড়িয়ে দেন বিষয়টি। আবার কেউ সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে, তাঁকে জড়িয়ে ধরেন তিনি। কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলেছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছিলেন। সেই নিয়েও অবশ্য কুণাল কটাক্ষ করেছিলেন (Kunal Ghosh again slammed Dev)

এবার দেব শুভেন্দুকে মেসেজ করেছেন জেনে কুণালের কটাক্ষ (Kunal Ghosh again slammed Dev), “দেব সৌজন্যের রাজনীতি করেন। ওনাকে কেউ আপত্তিকর মন্তব্য করলেও দেবের নীতি হল মেরেছ কলসীর কানা তাই বলে কি প্রেম দেব না? শুনলাম শুভেন্দুকেও হোয়াটস অ্যাপ করেছেন। কারোর মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরও ওনাকে হোয়াটস অ্যাপ করা যায়, ওদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকে করেছেন”। তিনি আরও বলেন, “সকলের সঙ্গে ভাল সম্পর্ক ওর। প্রেম বিলিয়ে বেড়ায়” (Kunal Ghosh again slammed Dev)

তবে আজ যেন দেবকে সৌজন্যের রাজনীতি থেকে কিছুটা আবার পিছু হটতেও দেখা গিয়েছে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে তাঁকে কটাক্ষ করেছেন তিনি। সেই নিয়েও বিঁধতে ছাড়েন নি কুণাল (Kunal Ghosh again slammed Dev)। বলেই দিলেন, “কোনও কোনও ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাব। আর যখন ইট-কাদা আমার ঘাড়ে আসবে তখন আমি আক্রমণ করব এটা বিবেচনা করা উচিত”।

RELATED Articles