জিও-কে টেক্কা দিতে বাজারে এবার বড়সড় অফার এয়ারটেলের৷ বিস্তারিত জেনে নিন।

এবারে ভারতী এয়ারটেল ভারতবর্ষ জুড়ে তাদের ব্যবহারকারীদের জন্যে নিয়ে এলো বিনামূল্যে একটি অফার। সেই অফারটির নাম দেওয়া হয়েছে #AirtelThanks। এই অফার অনুযায়ী এয়ারটেল তাদের গ্রাহকদের তিনটি ভাগে ভাগ করে নেবে, যথা – Gold, Silver এবং Platinum। এই প্রতিটি বিভাগের গ্রাহকরা এয়ারটেল-এর পক্ষ থেকে পাবেন বিনামূল্যে Amazon Prime, Wynk, Netflix, Zee 5 প্রভৃতি অ্যাপ-এর সাব্সক্রিপশন। এয়ারটেল থেকেই প্রতি গ্রাহক তাদের বিভাগ সম্বন্ধে জানতে পারবেন।

 

এছাড়াও এয়ারটেল কোম্পানি থেকে এদিন প্রিপেড গ্রাহকদের জন্যে আরো একটি নতুন প্ল্যান প্রকাশ করা হয়। এই প্ল্যান-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ দিনের জন্যে ২৯৯ টাকা। এই প্ল্যান-এ গ্রাহকরা ভারতবর্ষ জুড়ে বিনামূল্যে ফোন কল করা ছাড়াও পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটা। সাথে গ্রাহকরা পাবেন বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ এবং এয়ারটেল লাইভ টিভি-র সাব্সক্রিপশন। এছাড়াও গ্রাহকরা দৈনিক ১০০ টি করে এস এম এস-ও পাঠাতে পারবেন। এয়ারটেল সূত্রে আরো জানানো হয় যে এই অফারটি অনলাইন-এর সাথে সাথে অফলাইন-এও গ্রাহকরা পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর