ভারতের মাটিতে ফের অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ এর পুরুষ বিশ্বকাপ আয়োজনের ভার পেয়েছিল ভারত। তার তিন বছর কাটতে না কাটতেই ফের ২০২০ এর অনূর্ধ্ব ১৭ এর মহিলা বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেল ভারত৷ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে শুরু হতে চলেছে এই অনূর্ধ্ব ১৭ মহিলা দলের বিশ্বকাপ।

 

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ এর পুরুষ দলের বিশ্বকাপ আয়োজনে বেশ ভালো পরিকাঠামো তৈরী করেছিল ভারত, পেয়েছিল যথেষ্ট প্রশংসাও৷ তাই এবারে অনূর্ধ্ব ১৭ এর মহিলা বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পরলো ভারতের উপরই।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা এই মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করবে সমগ্র বিশ্বের মোট ১৬ দেশের দল৷ আয়োজক হিসেবে ভারতীয় অনূর্ধ্ব ১৭ এর মহিলা ফুটবল বাহিনীও অংশ নেবে এই বিশ্বকাপে। ভারতের মোট চারটে শহরের চারটি স্টেডিয়াম, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম, মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম এবং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম জুড়ে অনুষ্ঠিত করা হবে এই মহিলা বিশ্বকাপের৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment