আজ রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছ৷ তার মধ্যে উত্তেজনার খবর মিলছে ব্যারাকপুর থেকে৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সব বুথে প্রায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও উত্তেজনা ছড়িয়েছে ভোট দানকে কেন্দ্র করে।
ব্যারাকপুরের মোহনপুরে উত্তেজনা ছড়িয়েছে ভোটগ্রহণকে কেন্দ্র করে৷ সেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছালে হঠাৎ-ই এক মহিলা ভোটার এসে কান্নায় ভেঙে পরেন৷ তিনি অভিযোগ জানান যে তৃণমূল কর্মীরা ভোট দানে বাঁধা দিচ্ছে৷ সঙ্গে দিচ্ছে খুনের হুমকিও৷ শুধু তাই নয় সেই মহিলা ভোটার আরও অভিযোগ জানান যে তার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে তৃণমূল কর্মীরা৷
এরপরই অর্জুন সিং-এর সঙ্গে বচসা বাঁধে সেখানকার তৃণমূল কর্মীদের। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় যে গুন্ডামি করছেন অর্জুন সিং-ই। এরপরেই তৃণমূল কর্মী দ্বারা অর্জুন সিং-কে আক্রান্ত করার অভিযোগ ওঠে। শেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী এলে তাদের সঙ্গেও হাতাহাতি বাঁধে বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর। বলা বাহুল্য এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে ব্যারাকপুরে৷
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com