প্রথমবার ভোটে দাঁড়িয়েই কেল্লাফতে! মান্ডির ‘কুইন’ কঙ্গনা, বিপুল ভোটে হারালেন কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে

গত আড়াই মাস ধরে ভোটযুদ্ধ চলছিল দেশে। মসনদে বসার লড়াইতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রতীক্ষার প্রহর কাটিয়ে মঙ্গলবার প্রকাশিত হল রেজাল্ট। ভোট গণনার শেষ পর্যায়ে সারা দেশে বেশ কিছু দৃষ্টান্ত নজরে আসছে। এবারের ভোট বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে। তবে তারই মধ্যে নজরে ক্যুইন কঙ্গনা। প্রথম ভোটে দাঁড়িয়েই পদ্ম ফোটালেন  অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। 

কঙ্গনার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তুমুল আলোচনা চলছে। বলি নায়িকা কঙ্গনা রানাওয়াতকে লোকসভা ভোটের প্রার্থী করে বিজেপি। হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রার্থী হয়েছিলেন কঙ্গনা। কঙ্গনা ছিল বিজেপির তুরুপের তাস। এমনিতেই কুইন কঙ্গনা ‘ঠোঁটকাটা’ নামে পরিচিত। নানান বিষয় বক্তব্য রেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি।

চব্বিশের নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে গত দেড় মাস ধরে প্রচারের ময়দানে ঝড় তুলেছিলেন বলি কুইন। এদিন ভোটের রেজাল্টের পর দেখা গেল, ফলাফলে ছক্কা হাঁকিয়েছেন তিনি। প্রথমবার ভোটে দাঁড়িয়ে মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন কঙ্গনা রানাউত। 

ফলাফলে স্পষ্ট, চব্বিশের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাওয়াতের মোট প্রাপ্ত ভোট ৫,২১,৭৪০। মান্ডি থেকে কুইন তাঁর প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে প্রায় ৭২ হাজার ভোটে পিছনে ফেললেন। এতদিন লাইমলাইটের আলোয় উজ্জ্বল কঙ্গনা রাজনীতির ময়দানেও সমান দক্ষতা দেখালেন। পদ্ম ফুটিয়ে চওড়া হাসি বলি কুইনের মুখে।

RELATED Articles