করোনার গ্রাস সারা বিশ্বে। এই সময় আকাল পড়েছে কন্ডোমেরও। বিশ্বের সবচেয়ে বড় কন্ডোম প্রস্তুতকারী সংস্থা, মালয়েশিয়ার কারেক্স বিএইচডি জানিয়েছে, করোনার ফলে চূড়ান্ত মার খেয়েছে কন্ডোম ব্যবসা। মালয়েশিয়া জুড়েও চলছে লকডাউন, যার ফলে গত দশ দিনে তিনটি কারখানা থেকে একটি কন্ডোমও তৈরী করতে পারেনি তারা।
কারেক্সের কার্যনির্বাহী প্রধান গোহ মিয়া কিয়াত এই সপ্তাহে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সর্বত্র বিশ্বব্যাপী কন্ডোমের ঘাটতি দেখতে চলেছি, যা বেশ ভীতিজনক।”
তিনি আরোও বলেন, “কারেক্স নির্দিষ্ট শর্তে কাজ করার ছাড়ের জন্য সরকারের কাছে আবেদন করেছিল কিন্তু তা গৃহিত হয়নি। যদিও মালয়েশিয়ার অন্যান্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারীদের তাদের অর্ধেক কর্মচারী নিয়ে কাজ করার অনুমোদন দিচ্ছে।”
তাঁর সংযোজন, “কন্ডোমের চাহিদা এখন খুব জোরালো কারণ এটি পছন্দ হোক বা না হোক, এটি থাকা এখন অপরিহার্য। কারণ এই অনিশ্চিয়তার মধ্যে কেউই প্রায় সন্তানের পরিকল্পনা করছেন না।”
এদিকে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ। ২,১৬১ করোনা ভাইরাসে আক্রান্ত। ২৬ জন মারা গেছেন। দেশে লকডাউন কমপক্ষে ১৪ই এপ্রিল পর্যন্ত থাকবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার