জিৎ দাদা আর আবির কাকু? ‘কাকু’ ডাক শুনেই রেগে বোম আবির, সারেগামাপা-র মঞ্চে হাসির রোল, কী ঘটেছিল ঠিক?

মুক্তি পেয়েছে জিৎ-রুক্মিণী অভিনীত ছবি ‘বুমেরাং’। সারেগামাপার মঞ্চে হাজির হয়েছিলেন এই জুটি। কিন্তু সারেগামাপার মঞ্চে শীতের আগমনে আবিরের এমন অবস্থা হবে তা কেউ বুঝতে পারেনি। সারেগামাপার খুদে প্রতিযোগী এদিন জিতকে ‘দাদা’ সম্বোধন করলেও আবিরকে ‘কাকু’ ডেকে বসেছে। তাতেই আবিরের কষ্টের শেষ নেই। সারেগামাপার বিচারক মন্ডলী আবিরকে নিয়ে ঠাট্টা তামাশা করছেন।

হারমোনিয়াম নিয়ে জি বাংলা রিয়ালিটি শো এর মঞ্চে হাজির হয়েছিলেন অতনু মিশ্র। অতনু কাঁথি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাবা মা আর বেস্ট ফ্রেন্ড কে সঙ্গে নিয়ে সারেগামাপার মঞ্চে এসে হাজির হয়েছেন অতনু। অতনু সবচেয়ে প্রাণের বন্ধু তার হারমোনিয়াম। তার ছোট্ট বয়েস এবং উচ্চতার কথা মাথায় রেখেই তার বাবা তাকে নিজের হাতে হারমোনিয়াম বানিয়ে দিয়েছে। সেটিকে কখনোই কাজ ছাড়া করে না অতনু। অতনু প্রথমেই আবিরকে কাকু ডাকে। এদিকে লজ্জায় পড়ে যায় আবির। অনুরোধের সুরে অতনু মিশ্রকে জানায়, ‘সবার সামনে কাকু বলবি না’। তবে তাতে রাজি হয়নি অতনু। অতনু স্পষ্ট বলে দেয়- ‘সবার সমানেও তোমাকে কাকুই বলব’।

সারেগামাপার মঞ্চে উপস্থিত ছিলেন আবিরের সুইজারল্যান্ড ছবির নায়িকা রুক্মিণী। তাই তার সামনে এই কাকু ডাক শুনতে খারাপ লাগছিল আবিরের। তবে কাহিনীতে টুইস্ট এলো সেই সময় যখন অতনু জিৎ কে দাদা সম্বোধন করে বসে। আর এতেই সারেগামাপার বিচারক মন্ডলী কৌশিকী রাঘবরা মিলে আবির কে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। ‌

মান্না দে-র আইকনিক ‘যখন কেউ আমাকে পাগল বলে’ গানের প্যারোডি গেয়ে শোনালেন তারা। যেখানে গানের কথা বদলে হয়ে গেল, ‘যখন কেউ আমাকে কাকু বলে’। ইমনও এরমধ্যে চোখ দিয়ে বলেন, ‘জিৎদা আর আবির কাকু’। রুক্মিণী তার মাঝেই জবাব দেন, ‘আবির এই ব্যাপারটা কিন্তু বুমেরাং হয়ে গেল’। জিৎ হেসে শেষ সারেগামাপার মঞ্চে। আবির কে নিয়ে এমন ঠাট্টা তামাশা মোটেই পছন্দ করেননি অভিনেতা। রেগে মেগে খুদে প্রতিযোগী অতনুর হারমোনিয়ামের দায়িত্ব এই হাত থেকে ঝেড়ে ফেললেন তিনি।

বুমেবাং ছবির ট্রেলারেও ‘কাকু’র উল্লেখ রয়েছে। যেখানে সৌরভ দাসের কোলে চড়ে রোবট রুক্মিণী অর্থাৎ নিশা বলে, ‘কোথায় কষ্ট কাকু’। ট্রেলার দেখার পর সারেগামাপার মঞ্চে এই কাকু নিয়ে অনেকেই মনে করছেন এসবকিছু স্ক্রিপ্টেড। ‌ তবে অনুরাগীদের অনেকেই জানেন জিৎ আবিরের থেকে বড়। ইন্ডাস্ট্রিতে এবং বয়সে আবিরের থেকে বড় জিৎ। এই মুহূর্তে ৪৫ ছুঁয়েছে জিৎ। অন্যদিকে আবিরের বয়স ৪৩। তবে এই দুই নায়কের থেকে অনেকটাই ছোট রুক্মিণী। তার বয়স এখন ৩২। পর্দার দুই হিরো থেকে তাই অনেকটাই বয়সে ছোট রুক্মিণী।

আরও অন্যান্য খবর