Abhishek Banerjee took Break from Politics: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। আআর এবারের নির্বাচনে দুর্ধর্ষ রেকর্ড তৈরি করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। কিন্তু এরপর থেকে তাঁকে আর বিশেষ দেখা যাচ্ছিল না রাজনৈতিক ময়দানে। এবার রাজনীতি থেকে সরে আসার কথা জানালেন তৃণমূল সাংসদ (Abhishek Banerjee took Break from Politics)।
আজ, বুধবার আচমকাই একটি পোস্ট করেন অভিষেক সোশ্যাল মিডিয়ায়। তাতেই রাজনীতি থেকে বিরতি নেওয়ার কথা জানান তিনি (Abhishek Banerjee took Break from Politics)। এই পোস্টে অভিষেক লিখেছেন, “গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে”।
কিন্তু কেন এই বিরতি (Abhishek Banerjee took Break from Politics)?
বিরতির কারণও নিজেই জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee took Break from Politics)। লিখেছেন, “চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি। এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব”।
এখানেই শেষ নয়, তিনি আরও লিখেছেন, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও সংঘাতের মনোভাব দেখে বাংলার মানুষ বেশ হতাশ হয়েছিল। আর সেই কারণেই লোকসভা ভোটের এই ফলাফল। অভিষেক এও বুঝিয়ে দিয়েছেন, আবাস যোজনার সমস্যা মেটানোর জন্য তৃণমূল বদ্ধ পরিকর। সঙ্গে তিনি এও অনুরোধ করেছেন যাতে মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে অগ্রাধিকার দেন।
Last year around this time, I had the opportunity to participate in NABOJOWAR Yatra and traveled across West Bengal to understand the issues and challenges faced by people on the ground. Witnessing firsthand the hardships caused by RISING PRICES and the stoppage of MGNREGA dues…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 12, 2024
বলে রাখি, চিকিৎসার জন্য এর আগেও নানান জায়গায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চোখের সমস্যার জন্য তিনি কখনও হায়দ্রাবাদ, কখনও সিঙ্গাপুর তো কখনও আবার আমেরিকা গিয়েছে। চোখের অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে এবার ঠিক কোন চিকিৎসার জন্য তিনি বিরতি নিচ্ছেন, তা অবশ্য খোলসা করে কিছু বলেন নি তিনি (Abhishek Banerjee took Break from Politics)।
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকে আর দেখা মিলছিল না তাঁর। এরই মধ্যে এবার রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আসন হল কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই মুহূর্তে কোমর বেঁধে উপনির্বাচন সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা নেই অভিষেকের (Abhishek Banerjee took Break from Politics)।






