সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে, মারা গিয়েছেন ৫৩ হাজার জন। পৃথিবীর হেন কোনো দেশ নেই যেখানে এই মারণ ভাইরাস ছোবল মারেনি। এশিয়া থেকে উৎপন্ন হওয়া এই ভাইরাস একে একে গ্রাস করেছে ভারত থেকে শুরু করে পড়শি দেশগুলোতেও। পাকিস্তানেও ভয়াল আক্রমণ করেছে করোনা। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৮ জন।
এই পরিস্থিতিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। বৃহস্পতিবার তিনি বলেন, ‘পাকিস্তান একাই সামলে দেবে করোনাকে। অন্য দেশগুলোতে করোনা যেরকম ক্ষতি করেছে, পাকিস্তানে সেরকম কিছু হয়নি।’ ব্যবসায়ীদের মধ্যে ১০০ বিলিয়ন টাকা ট্যাক্স রিফান্ড করার একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এরপরেই শোরগোল পড়ে যায় বিশ্বে। সবাই বলছেন, যেখানে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এরকম ভিত্তিহীন মন্তব্য কী করে করতে পারেন?
তিনি আরও জানান, তাঁর সরকার নির্মাণ শিল্পের কাজ শুরু করার পরিকল্পনা করেছে। এই কাজের জন্য প্রয়োজনীয় ইনসেনটিভও সরকার দেবে যাতে লোকে কাজ পায়। বাণিজ্য মন্ত্রক এই সময়ে কোন কোন কারখানা খোলা রাখা যায় তার একটি তালিকা তৈরি করেছে। তার এই ঘোষণা নিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন।
সিন্ধ ও পাঞ্জাব প্রদেশের পুলিশ বিভিন্ন মসজিদ ও Raiwind Markaz (headquarters of the Pakistani faction of Jamaat) থেকে কয়েকজন তাবলীগ জামাতের সদস্যকে গ্রেফতার করেছে লকডাউন অমান্য করার অভিযোগে। সম্প্রতি সরকারের নির্দেশ উপেক্ষা করে Raiwind এলাকায় তাবলীগ জামাতের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের গবেষকরা এই ভাইরাসের জিন বোঝার চেষ্টা করছেন। Dow University of Health Sciences-এর Vice Chancellor Professor Mohammad Saeed Quraishy জানিয়েছেন, এই ভাইরাস জিন বদল করে locally-transmitted case এ পরিণত হতে পারে। পাকিস্তানের এক করোনা আক্রান্ত বালকের ডিএনএ টেস্ট করে দেখা গিয়েছে চীনের উহানে করোনার যে জিন ছিল তার সঙ্গে এই জিনের অনেক ফারাক আছে।






