রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বাগদা থেকে মমতার মেয়েকে প্রার্থী করল ঘাসফুল শিবির

TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll: রাজ্যের ৪ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন। আগামী ১০ জুলাই ফের ভোট রয়েছে রাজ্যে। উপনির্বাচনের ঘোষণা আগেই করেছিল নির্বাচন কমিশন। এই চার কেন্দ্রে কারা কারা প্রার্থী হতে চলেছে, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। এবার উপনির্বাচনে ভোটের ময়দানে দেখা যাবে মমতার মেয়েকে (TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll)

মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, ও রাণাঘাট দক্ষিণে হবে বিধানসভা উপনির্বাচন। চার আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল (TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll)। মানিকতলার প্রার্থী কে হচ্ছেন, তা অবশ্য আগেই জানা গিয়েছিল। ২০২২ সালে মৃত্যু হয় মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের। ফলে মানিকতলা আপাতত বিধায়কহীন। সেই কেন্দ্র থেকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই নির্বাচনের টিকিট দিয়েছে ঘাসফুল শিবির।

একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন কৃষ্ণ কল্যাণী। জয়ীও হয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। লোকসভা ভোটের প্রার্থী হন। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে লোকসভা ভোটে জিততে পারেন নি কৃষ্ণ কল্যাণী। এবার রায়গঞ্জ আসন থেকে ফের তাঁকেই টিকিট দিল তৃণমূল।

আবার রাণাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। বিজেপির টিকিটে গত বিধানসভা নির্বাচনে লড়ে জিতেছিলেন তিনি। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে তিনি যোগ দেন তৃণমূলে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তৃণমূল তাঁকে লোকসভা ভোটের টিকিট দিলেও তিনি হেরে গিয়েছেন বিজেপি প্রার্থীর কাছে। ফলে বিধানসভা উপনির্বাচনে ফের রাণাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারীকেই টিকিট দিয়েছে তৃণমূল।

তবে এই উপনির্বাচনে সবথেকে বড় চমক বাগদা কেন্দ্রে। সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতার মেয়ে (TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll)। আর তা নিয়ে বেশ শোরগোল পড়েছে। প্রার্থী নাম মধুপর্ণা ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর ও মমতা বালা ঠাকুরের কন্যা তিনি। সম্প্রতি যখন ঠাকুরবাড়ির বড়মা বীণাপানি দেবীর ঘর দখল করার অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, সেই সময় মায়ের সঙ্গে অনশনে বসেছিলেন মধুপর্ণা। তাকেই এবার বাগদা থেকে তুরুপের তাস করল তৃণমূল (TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll)।  

TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll, TMC, candidate list, Bagda, Madhuparna Thakur, Assembly By Poll, July,

তবে বাগদার আগের বিধায়ক বিশ্বজিৎ দাস দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনে লড়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে লোকসভা নির্বাচনে হাত হয়েছে তাঁর। কিন্তু তাঁকে আর টিকিট দিল না তৃণমূল (TMC announced daughter of Mamata as the candidate for Assembly by poll)। সেই বিষয়ে অবশ্য বিশ্বজিৎ দাস বলেছেন, “মন খারাপের বিষয় নয়। দল যা সিদ্ধান্ত নিয়েছে, যাঁকে প্রার্থী করেছে তাঁর জন্য আমরা লড়াই করব। বাগদা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে”।

আরও অন্যান্য খবর