Sheikh Shah Jahan gifted car to an MLA with corrupted money: শেখ শাহজাহানকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার জানা গেল, দুর্নীতির টাকায় এক বিধায়ককে গাড়ি উপহার দিয়েছেন শাহজাহান (Sheikh Shah Jahan gifted car to an MLA with corrupted money)। আদালতে এমনই জানাল ইডি। কে সেই বিধায়ক? এই ঘটনায় ফের শুরু হয়েছে তুমুল হইচই।
শাহজাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানেই এক বিস্ফোরক দাবী করা হয়েছে। ইডিকে শাহজাহান যে বয়ান দিয়েছেন, তাতেই তিনি স্বীকার করেছেন যে তিনি এক বিধায়ককে উপহার হিসেবে গাড়ি কিনে দিয়েছেন (Sheikh Shah Jahan gifted car to an MLA with corrupted money)।
আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটের ৩০ নম্বর পাতায় শাহজাহানের বয়ান রয়েছে। সেখানেই তাঁর সেই স্বীকারোক্তি রয়েছে বলে জানা গিয়েছে। এও জানা গিয়েছে, বিধায়ককে যে গাড়ি উপহার দিয়েছেন শাহজাহান, সেই গাড়ির রেজিস্ট্রেশনে ওই বিধায়কের নাম নেই। বিএন ঘোষ নামের এক ব্যক্তির নাম রয়েছে ওই রেজিস্ট্রেশনে, এমনটাই খবর। তবে সেই গাড়ি কেনার টাকা দিয়েছিলেন শাহজাহান (Sheikh Shah Jahan gifted car to an MLA with corrupted money)।
চার্জশিটে ইডি দাবী করেছে, জমি দখল করে সেই দুর্নীতির টাকাতেই বিধায়ককে গাড়ি কিনে দেওয়া হয়েছিল। সেই দুর্নীতির টাকা নানান জায়গায় সরানো হয়েছে বলে দাবী ইডির। চার্জশিটের ৩০ নম্বর পাতায় শাহজাহানের বয়ানে গাড়ি কেনার কথা উল্লেখ থাকলেও, বিধায়কের নাম উল্লেখ নেই (Sheikh Shah Jahan gifted car to an MLA with corrupted money)। ফলে কে সেই বিধায়ক, তা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। এই ঘটনায় যে এই তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে পারে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, চার্জশিটে এর আগে ইডি এও দাবী করেছিল, শাহজাহান ও শিবু হাজরাকে জেরা করে জানা গিয়েছে যে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জমি দখলের যে টাকা মিলেছে, তা পার্টির ফান্ডে গিয়েছে। এই ঘটনায় শাহজাহানের ৫ ঘনিষ্ঠের নামও রয়েছে। তাদেরও খোঁজ চালাচ্ছে ইডি। এই অভিযুক্তরা নানান সময় শাহজাহানকে সাহায্য করেছে কালো টাকা সাদা করার বিষয়ে।
ইডির দাবী, শাহজাহানের সংস্থা শেখ সাবিনার ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট লাভের পরিমাণ ছিল ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। এই সময় রফতানি বাবদ খরচ হয়েছে ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা। ইডির এও দাবী, জেলিয়াখালিতে শিবু হাজরা আকাশ ভেড়ির নাম করে ৯০০ বিঘা জমি দখল করেছিলেন।





