বিকেলেই বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কিন্তু আদ্রর্তাজনিত অস্বস্তি কাটার সম্ভাবনা নেই এখনই, নাজেহাল বঙ্গবাসী

আসতে চলেছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশ তবে বৃষ্টির দেখা নেই। আদ্রর্তাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। আগামী কয়েকদিনের মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain forecast) রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সকালে বৃষ্টি না হলেও, সকাল থেকেই মেঘলা আকাশ। তাপমাত্রা সামান্য কিছুটা কমেছে তবে স্বস্তি মেলেনি। বাড়ছে গরম অস্বস্তি। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই বৃষ্টিতেই তাপমাত্রার সম্ভাবনা দেখছে রাজ্যবাসী।

দক্ষিণবঙ্গে বৃষ্টির আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে বঙ্গবাসী। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণে ডুবেছে। তবে উত্তরবঙ্গের নিচের দুই জেলা দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা (Rain forecast) নেই। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের এই দুই জেলাতেও ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। আগামী কয়েক দিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরের আশেপাশে থাকবে। আগামী ১৯শে জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) রয়েছে। তাই প্রতিদিন এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও আগামী কয়েক দিন জেলায় মেঘলা আকাশ থাকবে।

হাওয়া অফিসের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়া এড়াতে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে বেরোবেন না। প্রয়োজনে বেরোতে হলে সঙ্গে রাখবেন জল ও ছাতা। শরীরকে সবসময় হাইড্রেটেড রাখুন বিভিন্ন পানীয় দিয়ে। বেশি বেশি করে জল খাওয়ার প্রয়োজন রয়েছে এই তীব্র গরমে বলছেন চিকিৎসকেরা।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) রয়েছে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবারে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

RELATED Articles