অবশেষে মুক্তি তাপপ্রবাহ থেকে, সপ্তাহের শুরুতেই গোটা দক্ষিণবঙ্গেই নামছে বৃষ্টি, কমবে তাপমাত্রা, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Possibility of Rain South Bengal: এবছর উত্তরবঙ্গে স্বাভাবিক সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। তবে মৌসুমী বায়ু অক্ষরেখা নির্দিষ্ট জায়গায় থমকে রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের দাপট বেড়েই চলেছে ক্রমশ। দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন কবে এই গরম থেকে মুক্তি মিলবে? দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ হবে এই নিয়ে বিস্তর জল্পনা চলছে (Possibility of Rain South Bengal)। একের পর এক তারিখ পেরোচ্ছে তবে বৃষ্টির দেখা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ১৮ থেকে ২০ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। যার জেরে বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে (Possibility of Rain South Bengal)

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের নিচের জেলাগুলি ও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে (Possibility of Rain South Bengal)। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে‌। আবহাওয়াবিদদের তরফে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ কলকাতায় বজায় থাকবে তীব্র গরম। আদ্রর্তাজনিত অস্বস্তিতে ছুটির দিনেও নাজেহাল হবে বঙ্গবাসী। গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলের পর শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Possibility of Rain South Bengal)

কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়া (Possibility of Rain South Bengal)?

আজ রবিবার অস্বস্তিকর গরম বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াড় বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বজায় থাকবে গরম। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Possibility of Rain South Bengal)। বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকেই বদলাবে আবহাওয়া। সোমবারে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনও । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Possibility of Rain South Bengal)। ‌

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের তীব্র গরম তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়িতে। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সোমবার থেকে বুধবারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে সর্তকতা জারি করা হয়েছে।

আরও অন্যান্য খবর