Sukanta Majumdar sought report in Mid Day Meal scam: বাংলায় দুর্নীতির অন্ত নেই। একের পর এক দুর্নীতির কথা উঠে এসেছে বাংলা থেকে। তা নানান দুর্নীতির তদন্তভার গিয়েছে সিবিআই-ইডির উপর। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা। বাংলার শাসক দল তৃণমূলকে দুর্নীতি নিয়ে নানানভাবে শানিয়েছেন বিরোধী নেতারা। এবার কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েই বাংলার দুর্নীতি নিয়ে বেশ কড়া হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar sought report in Mid Day Meal scam)।
বাংলায় দীর্ঘদিন ধরেই উঠে আসছে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। এবার সেই দিকে কড়া নজর দিচ্ছেন সুকান্ত মজুমদার। গত বছরের শেষের দিকে এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভার তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (যিনি এবারেও মোদীর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হয়েছেন) অভিযোগ করেছিলেন, বাংলায় মিড ডে মিলে ৪০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
এই ঘটনায় সেই সময় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। তৎকালীন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকারও বাংলায় মিড ডে মিলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেসব অভিযোগ উড়িয়ে দেন। তবে এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পেয়ে এই মিড ডে মিল নিয়ে কড়া নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar sought report in Mid Day Meal scam)।
গত রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। সেদিন আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুকান্ত মজুমদারও। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। আর এই দায়িত্ব পেয়েই মিড ডে মিলের দুর্নীতি নিয়ে তৎপর হয়েছেন সুকান্ত (Sukanta Majumdar sought report in Mid Day Meal scam)। শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের তিনি কড়া নির্দেশ দিয়েছেন যাতে তদন্তের জন্য সিবিআইকে চিঠি দেওয়া হয়। মিড ডে মিলের দুর্নীতি কী স্ট্যাটাস, তদন্ত কতদূর এগিয়েছে, সেসব তিনি জানতে চেয়েছেন বলে খবর (Sukanta Majumdar sought report in Mid Day Meal scam)।
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল গেরুয়া শিবির। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বিজেপির ঝুলিতে গিয়েছে ১২টি আসন। লোকসভা নির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ও অন্যান্য বিজেপি নেতারা বারবার বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে নানান দুর্নীতির। এবার মিড ডে মিলের দুর্নীতি নিয়ে সুকান্ত মজুমদার কতদূর এগোতে পারেন (Sukanta Majumdar sought report in Mid Day Meal scam), এখন সেটাই দেখার।





