করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষস্থানে দুই রাজ্য প্রথম মহারাষ্ট্র, তারপর তামিলনাড়ু

দেশে করোনার প্রকোপ যেন দিন প্রতিদিন বাড়ছে। এখনও অবধি সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা হল ৩৩৭৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। মৃত্যু হয়েছে ৭৭জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ২৬৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্তের নিরীখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র (৪৯০)। এরপরের রাজ্য তামিলনাড়ু (৪৮৫)। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা (৪৪৫)।

তালিকায় এরপরের বাকি রাজ্যগুলো হলো যথাক্রমে তৃতীয় স্থানে কেরল (৩০৬), চতুর্থ তেলঙ্গানা(২৬৯), পঞ্চম উত্তরপ্রদেশ (২২৭),ষষ্ঠ স্থানে রাজস্থান (২০০), এবং সপ্তমে অন্ধ্রপ্রদেশ (১৬১)।

করোনোয় মৃত্যুসংখ্যার নিরিখেও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২৪ জনের। এরপর দ্বিতীয় স্থানে গুজরাত, সেখানে মৃতের সংখ্যা ১০। এখনো অবধি সবচেয়ে বেশি ৪৯ জন সুস্থ হয়ে উঠেছে কেরল থেকে।

অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬৯। যার মধ্যে মারা গেছেন ৩ জন। এবং ৪৯ জন এখনো পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন ।

RELATED Articles

Leave a Comment