Special Trains for Rath Yatra: আর মাত্র একটি সপ্তাহ। রথযাত্রা (Rathayatra) উপলক্ষে পুরী ধীরে ধীরে লক্ষ লক্ষ ভক্তের আগমনের জন্য প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ পুরীতে জগন্নাথের রথযাত্রা দর্শন করতে আসেন। এই ভক্তদের যাত্রা সুবিধার্থে ভারতীয় রেল ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে (Special Trains for Rath Yatra)।
আগামী ৭ জুলাই রথযাত্রা ও ১৬ জুলাই উল্টো রথ উদযাপন হবে। এই রথযাত্রা উৎসবের জন্য রেল ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) ওড়িশা, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন স্থান থেকে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার গুন্ডিচা যাত্রার জন্য বাদামপাহাড়, রৌরকেল্লা, বালাসোর, সোনপুর, দশপল্লা থেকেও বিশেষ ট্রেন চালানো হবে (Special Trains for Rath Yatra)। তালিকায় জুনাগড় রোড, সম্বলপুর, কেওনঝড়, পারাদ্বীপ, ভদ্রক, বাংড়িপসি স্টেশনও অন্তর্ভুক্ত আছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রথযাত্রা (Rathayatra) উপলক্ষে প্রচুর মানুষ পুরীতে ভ্রমণ করেন। তাদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। লং ডিসট্যান্স স্পেশাল ট্রেনও চালানো হবে। শুধু ট্রেনের সংখ্যা বাড়ানো নয়, টিকিট কাউন্টার থেকে ট্রেন ইনফরমেশন সিস্টেম পর্যন্ত সমস্ত বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বৈঠক করেছেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এদিকে, ওড়িশায় এবার প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজি এবং তার দুই ডেপুটি বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে পুরীর রথযাত্রা (Rathayatra) দেখার আমন্ত্রণ জানিয়েছেন (Special Trains for Rath Yatra)।
রথযাত্রা (Rathayatra) উপলক্ষে পুরী শহরটি সম্পূর্ণরূপে সাজানো হচ্ছে এবং ভক্তদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাস্তা, হোটেল ও অন্যান্য পরিষেবাগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রথযাত্রার (Rathayatra) মহোৎসব সাফল্যমণ্ডিত করতে পুরী শহর প্রস্তুত (Special Trains for Rath Yatra)।






