তালিবানি শাসন চলছে বাংলায়! চোপড়ায় যুগলকে পাশবিক নির্যাতনের ঘটনায় নীরব মুখ্যমন্ত্রী, মমতার পদত্যাগের দাবী বিজেপির

Mamata Banerjee is silent on Chopra Incident: সালিশি সভায় ডেকে এক যুগলের উপর নৃশংস অত্যাচার। মাটিতে ফেলে কঞ্চি দিয়ে তাদের উপর চলে পাশবিক অত্যাচার। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। জাতীয় স্তরেও এই ঘটনায় চূড়ান্ত নিন্দা করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও শব্দ খরচ করতে শোনা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee is silent on Chopra Incident)। বিজেপির দাবী, বাংলায় তালিবানি শাসন চলছে।

চোপড়ার এই ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা। তৃণমূল  বিধায়ক হামিদুর রহমানের ডানহাত বলা যায় তাকে। নাম তাজমুল ওরফে জেসিবি। এর আগেও তার বিরুদ্ধে খুন ও সন্ত্রাসবাদের অভিযোগ থাকলেও গ্রেফতার করা হয়নি। এই চোপড়ার ঘটনায় বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুমুল তুলোধোনা করেন। তিনি বলেছেন, “তোষণ করতে করতে সংবিধান এবং মানবিকতা দুটোই ভুলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর আমলে যে জঙ্গলরাজ চলছে তার আরও একটি উদাহরণ পাওয়া গেল। আদতে তালিবানি শাসন চলছে বাংলায়” (Mamata Banerjee is silent on Chopra Incident)

যুগলকে এভাবে মারধরের ঘটনায় উঠে এসেছে সন্দেশখালির প্রসঙ্গও। বিজেপির কথায়, রাজ্যের মহিলাদের যারা এভাবে অপমান করে, তৃণমূল তাদেরই আশ্রয় দেয়। সন্দেশখালির শাহজাহান এই প্রকৃষ্ট উদাহরণ। এই চোপড়ার ঘটনায় শুধুমাত্র বিজেপি মুখপাত্রই নন, ক্ষোভ জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয় (Mamata Banerjee is silent on Chopra Incident)

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে এক যুগলকে সালিশি সভায় বিচারের নামে মারধর করা হচ্ছে। তাদের ‘অপরাধ’, তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, উপুড় করে যুবতীর পশ্চাতদেশে মারছেন এক ষণ্ড মার্কা লোক। হাত তুলে মারা হচ্ছে বগলে। যুবতীর পাশেই রাস্তায় বসে থাকা যুবককেও একই কায়দায় মারধর করছে ওই ব্যক্তি। ওই ব্যক্তিই জেসিবি। লাথি, ঘুষি কিছুই বাদ নেই, চাবুক দিয়েও মারা হয় যুগলকে। দাঁড়িয়ে দেখছেন সকলেই, কিন্তু তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই।

এই ঘটনায় অভিযুক্তকেই সমর্থন করেছেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। তিনি বলেন, “অন্যায় তো মেয়েটাও করেছে না? নিজের স্বামী, ছেলে – মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন আমাদের মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার – বিচার হয়েই থাকে। বিচারটা যে ভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীদের বকাবকি করছি। আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে”। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী করেছে বিজেপি (Mamata Banerjee is silent on Chopra Incident)

RELATED Articles