মেয়ের বিয়ের পরই হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা, আচমকাই কী হল বর্ষীয়ান অভিনেতার? কেমন আছেন এখন?

মেয়ে সোনাক্ষীর বিয়ের আনন্দের পরেই চিন্তায় ডুবে গেল সিনহা পরিবার। বর্ষীয়ান অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জানা যাচ্ছে, গত ২৫ জুন সোমবার শত্রুঘ্ন সিনহা তাঁর বাড়ির বৈঠকখানায় হঠাৎ পড়ে যান।

বাড়ির বৈঠকখানা বরাবরই শত্রুঘ্নের (Shatrughan Sinha) প্রিয় জায়গা ছিল। টিভি দেখার জন্য বা সাক্ষাৎকার দেওয়ার সময় প্রায়শই সেখানে থাকতেন। সেইদিনও তিনি ওই বৈঠকখানায় বসেছিলেন, কিন্তু হঠাৎ সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান এবং বুকের পাঁজরে আঘাত পান। সেই সময় তাঁর সদ্য বিবাহিত মেয়ে সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন। তিনিই বাবাকে সাহায্য করে তোলেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে, শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) শরীরে কোনো গুরুতর সমস্যা দেখা যায়নি। তার পাঁজরে আঘাত লাগার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাতে বিস্তারিত পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় তাঁর শরীরে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও গুরুতর চিন্তার কারণ নেই।

শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ঘনিষ্ঠ বন্ধু এবং সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালানি তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহালানি জানান, শত্রুঘ্ন বর্তমানে ভালো আছেন এবং আগামী ১ জুলাই, সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মেয়ে সোনাক্ষীর বিয়ে ২৩ জুন সম্পন্ন হয়। এরই মাঝে ২৫ জুন শত্রুঘ্ন সিনহার এই ঘটনাটি ঘটে। বাবার অবস্থা জানার জন্য সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল ২৯ জুন হাসপাতালে যান। পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন, কারণ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha)  শরীরে কোনও গুরুতর সমস্যা পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শীঘ্রই তিনি বাড়ি ফিরে আসবেন।

RELATED Articles