‘আমাদের কাছে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করার সময় নেই’ : ডোনাল্ড ট্রাম্প

রবিবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, আমেরিকা প্রচুর পরিমাণে হাইড্রোক্সাইক্লোরোকুইন কিনেছে। যদিও হাইড্রোক্সাইক্লোরোকুইন , করোনায় কতটা কার্যকরী তা পরীক্ষার মাধ্যমে এখনও পর্যন্ত নিশ্চিত না করতে পারলেও নতুন করোনা ভাইরাসকে অনেকাংশে সারিয়ে তুলতে পারে বলে দাবীও করেন ট্রাম্প।

ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, “আমি একটি পরীক্ষাগারে গিয়ে কয়েক বছর যাবত গবেষণা করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের হাতে একদম সময় নেই। আমাদের দুটি ঘন্টা অবধি সময় নেই কারণ মানুষ মারা যাচ্ছে।” তিনি আরোও বলেন, “তাই এখন দেখতে হবে হাইড্রোক্সাইক্লোরোকুইন সাহায্য করে কিনা।”

এদিকে হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সদস্য, ডঃ অ্যান্টনি ফৌসি, বলছেন, এই ওষুধের বড় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বিশেষত হার্টের জন্য এটি বেশ ক্ষতিকারক। অন্যদিকে COVID-19 এর চিকিৎসার জন্য এটি নিরাপদ এবং কার্যকর কিনা তা দেখার জন্য বড় গবেষণাও চলছে।

ফৌসি জানিয়েছেন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভাইরাসের কারণে হালকা বা মাঝারি উপসর্গ দেখা যায়, যেমন জ্বর এবং কাশি যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কারও কারও কাছে, বিশেষত বয়স্ক প্রাপ্তবয়স্কদের এবং স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য করোনা নিউমোনিয়া এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। এমনকী ঘটাতে পারে মৃত্যুও।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment