একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গ বিপর্যস্ত, ফুঁসছে তিস্তা, বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন মমতা

Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal: উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে খুব খারাপ। জল বেড়েছে তিস্তা, জলঢাকার। রাস্তায় ধস নেমেছে। এর জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যেকার সংযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন। আর এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, গত ১০ বছরে গঙ্গা ভাঙন রুখতে কেন্দ্র সরকার কিছু করেনি। সেই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে (Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal)।

এই মুহূর্তে সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য বন্যায় ডুবেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি, হোটেল। অনেক এলাকাতেই স্থানীয়রা তো বটেই আটকে পড়েছেন পর্যটকরাও। এর জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা উত্তরবঙ্গেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে (Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal)।

আজ, সোমবার নবান্নেত সাংবাদিক বৈঠক এই বন্যা পরিস্থিতি নিয়েই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মালদহেও ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের নানান জেলাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  তবে এই বন্যার জন্য এদিনের বৈঠকে তিনি কেন্দ্রকে তোপ দাগলেন (Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal)।

তিনি বলেন, “ভূটানের জল আসছে প্রতিবছর। সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র করল কেন্দ্রের দেখা উচিত ছিল। ওটার জন্য আজ মানুষকে ভুগতে হচ্ছে। জলপাইগুড়ির মানুষ জানেন, আগে করোলা নদী ভাসত। আমরা ২০ কোটি টাকা খরচ করেছি। ভূটানের জলে এখন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভাসছে” (Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal)।

শুধু তাই-ই নয়, মমতার অভিযোগ, গঙ্গার ভাঙন রোখার জন্য কেন্দ্র কোনও টাকা খরচ করে নি। উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “গঙ্গার রোধে কেন্দ্র আজ পর্যন্ত এক পয়সাও খরচ করেনি। কিন্তু এটা কেন্দ্রেরই দেখার কথা। ১০-১২ বছর ধরে দেখছে না। ফরাক্কার ড্রেজিংও করেনি। এদিকে আমরা কোটি কোটি টাকা খরচ করেও কিছু করতে পারছি না। উত্তরবঙ্গে ধস নামলে সেনার উচিত খেয়াল রাখা। সেখান দিয়ে তাঁরাই যাতায়াত করেন। আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ার সময়ও জানানো হয়নি। জলসংকট তৈরি হয়েছে” (Mamata Banerjee Slammed Central Government Over Flood Situation in North Bengal)।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সেব দফতরকে শিফটিং ডিউটি করতে হবে বলেও জানান তিনি। ছুটিও বাতিল হতে পারে, এমন সতর্কতাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও অন্যান্য খবর