আগামী ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এই রাশিতে আগের থেকেই অবস্থান করছে শুক্র ও বুধ। ফলে কর্কট রাশিতে সূর্য, বুধ ও শুক্রের মিলনের ফলে অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে।
কর্কট রাশিতে একদিকে সূর্য ও বুধের মিলনের ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। আর এই রাশিতেই আবার সূর্য ও শুক্রের মিলনের ফলে গঠিত হবে শুক্রাদিত্য যোগ। এই শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজযোগের প্রভাবে ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। রাজার মতো সুখ পাবেন এরা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
সূর্যের গমনের কারণে গঠিত শুভ যোগের প্রভাবে প্রতিটি ক্ষেত্রে শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এদের সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন এরা। আয়ের বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসাতেও ভালো অর্থ উপার্জন করবেন এরা।
কন্যা রাশি
সূর্যের গমনের ফলে গঠিত দ্বৈত রাজযোগের শুভ প্রভাবের কারণে আয় ও সম্মান বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরি ও ব্যবসায় ইতিবাচক ফল দেখবেন এরা। ভাগ্যের সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। জমি ও যানবাহন ক্রয় করতে পারেন এরা। এই সময় বিনিয়োগ করলে দারুণ ভালো লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
সূর্যের গমনে গঠিত দ্বৈত রাজযোগের শুভ প্রভাবের কারণে আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে এদের। এই সময় বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এই রাশির জাতক-জাতিকাদের। রাজযোগের শুভ প্রভাবের ফলে অর্থ উপার্জনের নানান দুর্দান্ত সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে অর্থ সঞ্চয়ও করতে পারবেন এরা।





