Heavy Rain forecast in South Bengal: কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আবহাওয়া (Heavy Rain forecast in South Bengal)। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি (heavy rain) চলছে, যার ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শনিবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টি (Heavy rain) হতে পারে। রবিবার বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে (Heavy Rain forecast in South Bengal)। সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে। ১৭ জুলাই থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।
কলকাতায় দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। দিনের যে কোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে (Heavy Rain forecast in South Bengal)। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। তাছাড়া, কলকাতায় প্যাচপ্যাচে আবহাওয়া বজায় থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প এবং উত্তর-পশ্চিমের বাতাসের সংস্পর্শে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে গত ৪৮ ঘণ্টায় কলকাতায় ৪৯ মিলিমিটার বৃষ্টি (Heavy rain) হয়েছে, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলবর্তী জেলা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর প্রভাবে রাজ্যজুড়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain forecast in South Bengal)।
উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস রয়েছে। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তার আগে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!