বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানো হল পুলিশ নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table: এর আগেও যে এমন ঘটনা ঘটে নি তা নয়। কিছু মাস তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা। তা নিয়ে সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এবারও বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে একাধিক মামলা সরানো নিয়ে বেশ প্রশ্ন উঠেছে (Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table)।

কিছুদিন আগেই নতুন রোস্টার পেশ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আগেই জানিয়েছিলেন গরমের ছুটির পর থেকে সেই নতুন রোস্টার মেনে মামলা ভাগ হবে বিচারপতিদের এজলাসে। তেমনটাই হল। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরল পুলিশের অতি সক্রিয়তা ও পুলিশি নিষ্ক্রিয়তার একাধিক মামলা (Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table)।

আদালত সূত্রে খবর, এবার সেই মাম্লাগুলিকে দুটি ভাগে ভাগ করা হবে। ২০২২ সালের আগের ও পরের মামলাগুলির শুনানি হবে দুটি পৃথক বেঞ্চে। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে পুলিশ সংক্রান্ত মামলা দেখছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার ২০২২ সালের আগের মামলাগুলির শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে (Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table)। আর ২০২২ সালের পর থেকে পুলিশ নিষ্ক্রিয়তা সম্পর্কিত মামলাগুলি শুনবেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। যে মামলাগুলির এখনও নিষ্পত্তি হয়নি, সেগুলি সরানো হয়েছে বিচারপতি ভরদ্বাজের এজলাসে।

জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবার আসছে নতুন কিছু মামলা। বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চে এতদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হত। তবে এবার বিচারপতি মান্থা একক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়েছেন। ফলে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা যাচ্ছে বিচারপতি সিনহার এজলাসে (Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table)।

বলে রাখি, গতকাল, শুক্রবারই দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের একটি মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এক অভিযুক্তের জামিন পাওয়ার ৪ দিন পর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। এবার ওই বিচারপতি ভরদ্বাজের এজলাসে সরবে।  

উল্লেখ্য, গত জুন মাসে পুলিশ সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বিচারপতি নিরপেক্ষ রায় দিতে পারবেন কী না, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মামলাকারী। এবার সেই মামলাগুলি সরানো হল বিচারপতি সিনহার এজলাস থেকে (Several Cases regarding Police have been Transferred from Justice Amrita Sinha Table)।

আরও অন্যান্য খবর