BJP Workers Want Dilip Ghosh to be the State President: লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ভরাডুবি হয়েছেই বলা যায়। আশানুরূপ ফল করতে পারে নি পদ্ম শিবির। আর এরপর থেকেই বিজেপির অন্দরে রব উঠেছে দলের সভাপতি বদলের। যদিও বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তাঁর এই পদ ছাড়তেই হবে। কারণ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তিনি। ফলে দলের নতুন রাজ্য সভাপতি কে হবে, তা নিয়ে যখন বিশ্লেষণ চলছে, তখনই সুকান্তর সামনেই বিজেপি কর্মীদের দাবী দিলীপ ঘোষকেই চাই রাজ্য সভাপতি হিসেবে (BJP Workers Want Dilip Ghosh to be the State President)!
দলের কর্মীদের ক্ষোভ, অসুবিধার কথা শোনার জন্য গত শনিবার মেদিনীপুরে বিজেপির তরফে এক সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই সুকান্ত মজুমদারের সামনে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান কর্মীরা। এমন সময় হঠাৎই এক কর্মী সুকান্ত মজুমদারের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, “দিলীপদাকেই রাজ্য সভাপতি চাই, তবেই রাজ্যের ক্ষমতা দখল সম্ভব হবে” (BJP Workers Want Dilip Ghosh to be the State President)। কোনওভাবে শান্ত করা হয় ওই কর্মীকে। সুকান্ত এই দাবীর প্রেক্ষিতে বলেন, “করে দেব”।
চব্বিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে সরানো হয় তাঁর পুরনো কেন্দ্র থেকে। মেদিনীপুরের আসন থেকে বদলে তাঁকে টিকিট দেওয়া হয় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। কেন্দ্র বদল হলেও ভোটের প্রচারে বা জনসংযোগে কোনও খামতি রাখেন নি তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। তৃণমূলের কীর্তি আজাদের কাছে হেরে যান তিনি।
এই হারের পর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিলেন দিলীপ ঘোষ। পক্ষান্তরে তিনি এটাই বুঝিয়েছিলেন যে কেন্দ্র বদলানোর ফলেই তাঁর এই হার হয়েছে। এমনকি, কিছুদিন আগে তিনি এও ঘোষণা করেছিলেন, দল যদি তাঁকে কোনও পদ না দেয়, তাহলে তিনি রাজনীতিকে বিদায় জানাবেন (BJP Workers Want Dilip Ghosh to be the State President)।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু ২০২৪-এ সেই আসন সংখ্যা কমে দাঁড়ায় ১২-তে। ২০১৯ সালের ভোটের সময় দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর হাত ধরেই যে বঙ্গে বিজেপির উত্থান হয়েছে, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। তিনি সভাপতির পদ থেকে সরতেই একুশের বিধানসভা নির্বাচন, চব্বিশের লোকসভা নির্বাচন বা সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনেও বিজেপি জামানত জব্দ হয়েছে। এর ফলে দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতির পদে ফেরানোর দাবী উঠেছে দলের নিচুস্তরের থেকেও (BJP Workers Want Dilip Ghosh to be the State President)।





