দক্ষিণবঙ্গে খামখেয়ালি বর্ষা! ভারী বর্ষণ কপালে নেই দক্ষিণবঙ্গবাসীর, বর্ষার মরশুমে তাপের জ্বালায় পুড়বে বাংলা

Monsoon in South Bengal: রথ এবং উল্টোরথ উৎসব বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। তবে এ বছর বর্ষা (Monsoon) যেন খামখেয়ালি মেজাজে। উত্তরবঙ্গে বর্ষার আগমন হলেও দক্ষিণবঙ্গে থমকে রয়েছে বর্ষা (Monsoon in South Bengal)। বর্ষা প্রবেশের পরও দক্ষিণবঙ্গে সেই জোরালো বৃষ্টি দেখা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, উল্টোরথের সময়ও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না (Monsoon in South Bengal)। যদিও গত সপ্তাহে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির‌‌ সর্তকতা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Monsoon) হতে পারে, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে (Monsoon in South Bengal)। ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে, এবং বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে। শুক্রবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Monsoon in South Bengal)। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর বৃষ্টি (Monsoon) ক্রমশ কমবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির পরিমাণ কমবে।

সোমবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে, তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায়, আজ সোমবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে (Monsoon in South Bengal)। সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon) নেই চলতি সপ্তাহে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮.৪ মিলিমিটার।

RELATED Articles