Narendra Modi Became the Famous Global Leader: তৃতীয়বার দিল্লির মসনদে বসেছেন তিনি। একটানা তিনবার প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তো গড়েছেন। তাঁর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপচে পড়েছিল বিশ্বের নানান নেতাদের ভিড়। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও যে তিনি সমানভাবে আদৃত ও জনপ্রিয়, তা বলাই বাহুল্য, এবার এক নতুন পালক যোগ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে। বিশ্বের সমস্ত তাবড় তাবড় রাষ্ট্রনেতারাও পিছিয়ে পড়লেন তাঁর কাছে। জনপ্রিয়তার দিক থেকে সেরার সেরা হলেন মোদীই (Narendra Modi Became the Famous Global Leader)।
এর আগেও একাধিকবার বিশ্ব সংসারে মোদীর গ্রহণযোগ্যতার প্রমাণ মিলেছে। জনসাধারণ তাঁকে কতটা সমর্থন করছে, সেই নিরিখে তিনি এর আগেও শীর্ষস্থান পেয়েছেন। আর এবার ফের একবার প্রমাণিত হল মোদীর জনপ্রিয়তা। লোকসভা নির্বাচনে বিজেপি ‘৪০০ পার’ না করতে পারলেও মোদী ম্যাজিক যে হারিয়ে যায় নি, তা এই ঘটনা থেকে বেশ স্পষ্ট (Narendra Modi Became the Famous Global Leader)।
গতকাল, রবিবার পদ্ম শিবিরের জন্য একটি বিশেষ দিন ছিল বলাই যায়। এদিনই এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটির গণ্ডি। এই মুহূর্তে বিশ্বের সমস্ত তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের থেকে এক্স হ্যান্ডেলে এগিয়ে তিনি (Narendra Modi Became the Famous Global Leader)। এক্স হ্যান্ডেল যার সাবেকি নাম টুইটার, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১৫ বছর আগে পা রেখেছিলেন মোদী। ১৫ বছরের মধ্যেই ১০০ মিলিয়ন ফলোয়ার হওয়া খুব সহজ নয়।
বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতারা কিন্তু এক্স হ্যান্ডেলে জনপ্রিয়তার দিক দিয়ে মোদীর থেকে বেশ পিছিয়ে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এক্স হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ৩ কোটি ৮১ লক্ষ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফলোয়ার সংখ্যা ৬৫ লক্ষ। তবে আবার পোপ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮৫ লক্ষ। গত তিন বছরে এক্স হ্যান্ডলে মোদীর ফলোয়ার সংখ্যা ৩ কোটি বেড়েছে (Narendra Modi Became the Famous Global Leader)।
এই নতুন মাইলফলক স্পর্শ করার পর এক্স হ্যান্ডেলেই সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী (Narendra Modi Became the Famous Global Leader)। জানান আগামী কর্মসূচির কথা। ভবিষ্যতেও তিনি এভাবেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একইভাবে সক্রিয় থাকবেন বলেও জানিয়েছেন।
মোদীর এই সাফল্যে দারুণ খুশি বিজেপি শিবির (Narendra Modi Became the Famous Global Leader)। বিরোধীদের কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছে, মোদীর একার ফলোয়ার ইন্ডি জোটের সমস্ত নেতাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা থেকে বেশি।
একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার সংখ্যা ৭৪ লক্ষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লক্ষ। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৭৫ লক্ষ টাকা। পদ্ম শিবির জানিয়েছেন, ইন্ডি জোটের তাবড় নেতাদের ফলোয়ার সংখ্যা সবমিলিয়ে ৯ কোটি ৫০ লক্ষ (Narendra Modi Became the Famous Global Leader)।





