শনির নক্ষত্রে আসছে সূর্য, ভাগ্য দারুণ সহায় হবে ৩ রাশির, মিলবে সবক্ষেত্রে সাফল্য, চাকরিতে প্রভূত উন্নতির যোগ

খুব শীঘ্রই সূর্য প্রবেশ করবে পুষ্য নক্ষত্রে। আগামী ১৯ জুলাই সূর্যের গোচর হবে। এই নক্ষত্রটি তিষ্য বা অমরেজ্য নামেও পরিচিত। তিষ্য অর্থাৎ শুভ এবং অমরেজ্য অর্থাৎ দেবতার দ্বারা পূজিত নক্ষত্র। শনি এই নক্ষত্রের অধিপতি গ্রহ।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও শনির মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক। এই দুই গ্রহের মধ্যে শত্রুতা রয়েছে বটে তবে পুত্রের নক্ষত্রে পিতার প্রবেশের ফলে একাধিক রাশির উন্নতি হবে। এই সময়টি তিন রাশির কেরিয়ার ও ব্যবসার জন্য় অনুকূল। সূর্যের পুষ্য নক্ষত্রে প্রবেশের ফলে এই রাশির জাতক-জাতিকরা লাভবান হবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

সূর্যের পুষ্য নক্ষত্রে প্রবেশ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ভাগ্য মজবুত হবে এদের। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। সম্পত্তি বা শেয়ার মার্কেটে লগ্নির জন্য সময় ভালো এদের। অর্থ সঞ্চয় করবেন এই রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তন দারুণ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। সমাজে জনপ্রিয়তা বাড়বে এদের। মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। ভাগ্যের জোরে সমস্ত কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনের জন্য খুব ভালো সময় এটি। নেতৃত্ব ক্ষমতা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

মিথুন রাশি

সূর্য পুষ্য নক্ষত্রে আসার ফলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিক অর্থলাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারে অপ্রত্যাশিত লাভ হবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে এই সময়। ভালো অর্থ বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে উন্নতির যোগ রয়েছে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের সমস্ত ইচ্ছাপূরণ হবে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles