Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja: উত্তর কলকাতার যে সমস্ত বড় বড় দুর্গাপুজো হয়ে থাকে, সেসবের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যতম। গত বছর এই সন্তোষ মিত্র স্কোয়ার অযোধ্যার রামমন্দিরের আদলে পুজো মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। ভিড় উপচে পড়েছিল রামমন্দিরের সেই রেপ্লিকা দেখার জন্য। এবার এই পুজো মণ্ডপের তরফে জানিয়ে দেওয়া হল, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে দেওয়া অনুদান নেবেন না (Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja)।
আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি জানান, এই বছর ক্লাবগুলির অনুদান আগের বারের চেয়ে ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ গত বছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। আর এবার সেই অনুদান বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার টাকায়। ৪৩ হাজারেরও বেসজি ক্লাব পাবে এই অনুদান। কিন্তু এবার সেই অনুদানই ফিরিয়ে দিল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি (Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja)।
এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর মূল উদ্যোক্তা হলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর কথায়, রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। আর এদিকে ক্লাবগুলিকে এত এত টাকা দিয়ে ভোটের সময় বৈতরণী পার করার রাস্তা করে রাখছে। মানবিকতার কারণেই এই অনুদান নেওয়া হবে না সন্তোষ মিত্র স্কোয়ারের তরফে, এমনটাই জানালেন সজল ঘোষ (Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja)।
তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উনি পুজো নিয়ে ভেবেছেন সেই কারণে। আমরা একবার এই অনুদানের টাকা নিয়েছিলাম যখন হাজার দশেক ছিল। সেই সময় ডিএ বা চাকরির দাবিতে রাস্তায় কেউ বসে থাকত না। চাকরির দাবিতে মেয়েরা মাথা কামাতেন না। আজ যখন তারা রাস্তায় বসে আছেন বছরের পর বছর এই টাকা নিলে তাঁদের অভিশাপ লাগবে না” (Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja)?
সজলের ঘোষের কথায়, “এই টাকাটা দিয়ে সরকার বহু বছরের ডিএ দিয়ে দিতে পারত। এই টাকায় অনেকের চাকরি ও বেতন হতে পারত। ইতিহাসে থাকার জন্য উনি এগুলো করছেন”। বলে রাখি, শুধুমাত্র এই বছরই নয়, এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের দুর্গাপুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ফিরিয়ে দিয়েছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের মূল উদ্যোক্তা সজল ঘোষ (Santosh Mitra Square Rejected Donation of Mamata Banerjee for Durga Puja)।






