More than 1 Lakh Crore Allocate in Rail Budget for Kavach: আজ, ২৩ জুলাই পেশ হয়েছে পূর্ণাঙ্গ বাজেট। এদিন সপ্তমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক সুযোগ-সুবিধার কথা বাজেটে ঘোষণা হলেও অনেকের মনে প্রশ্ন থেকেই গিয়েছে যে রেলের জন্য বাজেটে আদৌ কী ঘোষণা করা হয়েছে। কোনও বরাদ্দ নতুন করে কী হয়েছে? নতুন কিছু সুযোগ-সুবিধা কী পেতে চলেছে আমজনতা? এবার মিলল সেই জবাব (More than 1 Lakh Crore Allocate in Rail Budget for Kavach)!
এই ধোঁয়াশা অবশেষে কাটালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই। তিনি জানালেন, এবার রেল বাজেটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে। খোদ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত গতিতে ‘কবচ’কে দেশজুড়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। কবচকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সুরক্ষাই যে আসল লক্ষ্য, তা রেল বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা থেকেই বেশ স্পষ্ট (More than 1 Lakh Crore Allocate in Rail Budget for Kavach)।
রেলমন্ত্রো অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ক্যাপিটাল এক্সপেনডিচার হিসেবে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। আর এর মধ্যে শুধুমাত্র সুরক্ষার কাজের জন্যই ধার্য করা হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৭৯৫ কোটি টাকা। ‘কবচ’ ইন্সটল করার জন্যই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই খাতে। সাম্প্রতিককালে, একের পর এক যেভাবে রেল দুর্ঘটনা ঘটেছে আর তাতে শ’য়ে শ’য়ে মানুষের প্রাণ গিয়েছে, তাতে রেল বোর্ড বা মন্ত্রক সুরক্ষা নিয়ে যে বেশ চিন্তিত, তা এই বাজেট বরাদ্দ থেকেই স্পষ্ট (More than 1 Lakh Crore Allocate in Rail Budget for Kavach)।
এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তিনদিন আগেই ‘কবচ ৪.০’ RDSO থেকে অনুমোদন পেয়েছে। অতীতের কবচ সুরক্ষা ব্যবস্থা থেকেও এই ব্যবস্থা আরও উন্নত। দেশের প্রত্যেকটি কোণে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজে ব্যবহার করা হবে এই নতুন ‘কবচ ৪.০’। সিগন্যালিং সিস্টেম থেকে শুরু করে রেল ট্র্যাক, টেলিকম সিস্টেম, স্টেশন মনিটরিং সিস্টেম, ইঞ্জিন সহ সুরক্ষার সঙ্গে যুক্ত সমস্ত বিষয়কেই এই ‘কবচ ৪.০’ আধুনিক সুরক্ষা ব্যবস্থার আওতার মধ্যে আনা হচ্ছে বলে খবর (More than 1 Lakh Crore Allocate in Rail Budget for Kavach)। এদিন রেলমন্ত্রী এও জানিয়েছেন, রেল নেটওয়ার্ককে কবচ সুরক্ষা ব্যবস্থার মধ্যে আনার জন্য মোট ৪ হাজার ২৭৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর কাজও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।





