নগদ ছাড়াই দেশের যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন দেশবাসী, আয়ুষ্মান ভারত যোজনায় নয়া ঘোষণা কেন্দ্রের

খাদ্য, বস্ত্র, ও বাসস্থানের পর ভালোভাবে বেঁচে থাকতে হলে প্রয়োজন চিকিৎসা। মানুষের রোগ, জ্বালা লেগেই থাকে। আর এসব কিছুকে কাটিয়ে সুস্থ হয়ে উঠতে প্রয়োজন চিকিৎসা। দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্যই কেন্দ্র সরকার চালু করেছিল আয়ুষ্মান ভারত যোজনা।

আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১২ কোটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, এই প্রকল্পের উপভোক্তারা সেখানেই চিকিৎসা করাতে পারবেন।

মোটা অঙ্কের প্রিমিয়াম দেওয়ার ভয়ে অনেকেই স্বাস্থ্যবীমা করতে পারেন না। দেশের গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সুবিধার জন্যই কেন্দ্র সরকার চালু করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্যবীমা প্রকল্প এটি। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে কার্যকর হয় এই প্রকল্প।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যাতে স্বাস্থ্য বীমা প্রদান করা যায়, সেই উদ্দেশেই চালু করা হয়েছিল এই প্রকল্প। ২০১১ সালের আর্থ-সামাজিক জনগণনার ভিত্তিতে এই স্বাস্থ্য বিমা করা হয়েছে। ওই সুমারি অনুযায়ী, গ্রামাঞ্চলের ৮.৩ কোটি ও শহর এলাকার ২.৩৩ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছেন। প্রায় ৫০ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন। 

আয়ুষ্মান কার্ড থাকলে প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যবীমা পাওয়া হয়। এই বীমার সুবিধা পেতে হলে, নথিভুক্ত করা রয়েছে এমন যে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আয়ুষ্মান কার্ড দেখিয়ে হাসপাতালে চিকিৎসা করানো যায়। সেখানে ওষুধ, নানান রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার জন্য কোনও টাকা দিতে হয় না এই কার্ড হোল্ডারদের। ই-কার্ডের মাধ্যমে হাসপাতালের নানান পরিষেবা গ্রহণ করা যায়।

এবার কেন্দ্র সরকারের তরফে এই আয়ুষ্মান ভারত নিয়ে আরও এক বড় ঘোষণা করা হল। এবার থেকে এই যোজনায় নগদহীন চিকিৎসা করানো যাবে। দেশের নানান সরকারি ও বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা। বিনামূল্যেই হাসপাতালে রোগের নির্ণয় করা যাবে। রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর হাসপাতালের তরফে সেই চিকিৎসার খরচ নেওয়া হবে সরকারের থেকে।  

আরও অন্যান্য খবর