৯ই এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মেষ:
দিনটি চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য ভালো নাও হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এড়িয়ে চলুন। প্রাথমিক কিছু সমস্যার পর কাজের ক্ষেত্রে অবস্থার উন্নতি হবে।
বৃষ:
প্রাণবন্ত ও হাসিখুশি থাকবেন। কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। পূর্বপরিকল্পিত কাজে আশানুরূপ সাফল্য পাবেন। আর্থিক বিষয়গুলিও অনুকূল থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। শারীরিক অসুস্থতা ভোগাতে পারে।
মিথুন:
জীবিকা ক্ষেত্রে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে দিনটি ফলদায়ী কারণ এসময়ে বিভিন্ন ক্ষেত্রে নাম, যশ অর্জন করবেন। তবে দিনের শেষভাগে কে সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি।
কর্কট:
স্বাস্থ্য খুব ভালো থাকবে না। গৃহে কিছু মতবিরোধও হতে পারে। তবে পরিণত মানসিকতার সাহায্যে এটিকে এড়িয়ে যাওয়া যাবে। আইনি সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেটিকে পিছিয়ে দিন।
সিংহ:
শারীরিক ও মানসিক অবস্থা স্বাভাবিক থাকবে। মেজাজ পরিবর্তন করে গৃহের শান্তিপূর্ণ পরিবেশটিকে নষ্ট করবেন না। মোটের উপর সবকিছুই আজ খুব প্রাণবন্ত থাকবে।
কন্যা:
সম্ভবত আপনার শরীর ভালো থাকবে না। দাম্পত্য সমস্যায় পরিস্থিতিটিকে অপ্রীতিকর হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা।
তুলা:
আর্থিক লাভের সম্ভাবনা আছে। তবে নতুন কাজ শুরু করার জন্য নক্ষত্ররা অনুকূল নয়। দাম্পত্য জীবনের কিছু সমস্যা বিরক্তিতে রাখতে পারে।
বৃশ্চিক:
শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করবেন। চাকরিজীবীরা তাদের পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ছাত্রদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। বিনিয়োগের জন্য সময়টি ভালো নয়।
ধনু:
হাসিখুশি ও চনমনে ভাব মেজাজ ভালো করে তুলবে। অর্থ সঞ্চয় করে ভবিষ্যতকে সুনিশ্চিত করবেন। লক্ষ্যে স্থির থাকুন। অসম্পূর্ণ কাজগুলি খুব শীঘ্রই সম্পন্ন হবে।
মকর:
আনন্দিত ও প্রাণবন্ত থাকবেন। সম্পূর্ণরূপে সক্রিয় থাকবেন। চারিধারে আজ ইতিবাচক শক্তি ঘিরে থাকবে। সময়ে কাজ শেষ করবেন। কাজের স্বীকৃতি পাবেন এবং এটি মেজাজকে আরও ভালো করে দেবে।
কুম্ভ:
সময়টি বাড়তি কেনাকাটা করার। সামাজিক অনুষ্ঠানে যোগ না দেওয়াই শুভ। অর্থ যোগ মিশ্র।
মীন:
ব্যবসা ও চাকরিজীবীদের জন্য সময়টি ভালো। ঊর্ধ্বতনেরা খুবই খুশি হবেন। সরকারের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।





