Covid19 Crisis: দেশে হাইড্রোক্সিলোকোকুইনের অভাব নেই, জানাল স্বাস্থ্যমন্ত্রক

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল তাঁর প্রেস বিবৃতির সময় জানিয়েছেন, সরকার বর্তমানে এবং ভবিষ্যতে দেশে ম্যালেরিয়াল অ্যান্টি-হাইড্রোক্সিলোকোকুইনের অভাব নেই তা নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য , ‘কেন্দ্রের তরফে এটি নিশ্চিত করা হয়েছে যে কেবল আজই নয় ভবিষ্যতেও হাইড্রোক্সিলোকোকুইনের কোনও অভাব হবে না।’

ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহৃত হয় হাইড্রক্সিক্লোরোকুইন। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রোধে আংশিক কার্যকরী হতে পারে সেই ওষুধ। তাই আমেরিকা, ব্রাজিলের মত কয়েকটি দেশ করোনা মোকাবিলার জন্য ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করতে অনুরোধ জানিয়েছে।

এদিকে আপৎকালীন পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করার জন্য নানা মহল থেকে ভারতের ওপরে চাপ বাড়ছিল। মঙ্গলবার আবার এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা ওঠে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানিয়েও দেওয়া হয়, যেসব দেশে জরুরী পরিস্থিতি চলছে, সেসব দেশে হাইড্রক্সিক্লোরোকুইন এবং প্যারাসিটামল সরবরাহ করবে ভারত।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment